
প্রকাশ: ৫ জুলাই ২০২১, ২৩:৩৪

আমরা সর্বদা হার্ড লাইনে রয়েছি, যে কোন মূল্যে কঠোর লক ডাউন বাস্তবায়ন করবো। সোমবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১ টায় বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় তল্লাশী চৌকি পরিদর্শনকালে এ কথা বলেন বরিশাল র্যাব-৮ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি জামিল হাসান।
এ সময় তিনি আরও বলেন, আমরা পাড়া মহল্লায় চিরুনি অভিযান শুরু করবো। সরকার ও দেশের মানুষের কল্যানে কাজ করে যাব। তবে সরকারের ঘোষিত লক ডাউন বাস্তবায়নে অন্যান্য আইনশৃংখলা বাহিনীর পাশাপশি র্যাবও কাজ করবে।

তিনি ববলেন, জনগণের যে কোন প্রয়োজনে পাশে থাকবে র্যাব-৮। একইসাথে লক ডাউনের সময় কোন অসহায় লোক খাবারের সহযোগীতা চাইলে আমরা তার কাছে খাবার পৌছে দেব।
এসময় বেশ কয়েকটি গাড়ী আটক হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মাদ মিজানুর রহমান ও ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানী কমান্ডার (সিপিএসসি) মেজর মোহাম্মাদ জাহাঙ্গীর আলমসহ অন্যান্য কর্মকর্তারা।