
প্রকাশ: ৫ জুলাই ২০২১, ২১:৫২

গাজীপুরের কালিয়াকৈরে একটি রিভলবার ও সুটারগানসহ রুহুল শেখ (৩৫) ও আলম মোল্ল (৩৮) নামে দুই যুবকে আটক করেছে র্যাব-১। রবিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা ত্রিমোড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা যায়,র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব-১ এর একটি চৌকস দল রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা -টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা এীমোড় এলাকায় অভিযান চালিয়ে দেশিয় তৈরী একটি রিভলভার ও একাটি সুটারগানসহ রুহুল শেখ (৩৫) ও আলম মোল্লা (৩৮) নামে দুই যুবককে আটক করে। আটককৃত রুহুল শেখ পাবনা জেলার,

আতাইকুলা থানার, আতাইকুলা দক্ষিণপাড়া গ্রামের মৃত মোহন শেখের পুত্র ও আলম মোল্লা একই জেলার,সাথিয়া থানার,নারিয়াগোদাই গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের পুত্র। আটককৃতদের কালিযাকৈর থানায় সোপর্দ করা হয়েছে । এ ঘটনায় র্যাব-১ এর পিআই জুলহাস বাদী হয়ে কালিয়াকৈর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন ।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
