
প্রকাশ: ৫ জুলাই ২০২১, ১৮:৪১

ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু। জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮৬ জন।সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান,সকালে ঝিনাইদহ ল্যাবে পরীক্ষা করা ২৫০ টি নমুনার ফলাফল এসেছে।
এদের মধ্যে ৮৬ জনের করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৪ হাজার ৭’শ ৯০ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় করোনায় ৬ জন ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
