বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬৩১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

জামালপুরে পানির সাথে পাল্লা দিয়ে ভাঙছে বসতভিটা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ জুলাই ২০২১, ১৬:৪০

শেয়ার করুনঃ
জামালপুরে পানির সাথে পাল্লা দিয়ে ভাঙছে বসতভিটা

জামালপুরের টানা ভারি বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা, ব্রহ্মপুত্র, দশানী নদীর পানি বৃদ্ধি পেয়ে নদী তীরবর্তী এলাকায় তীব্র ভাঙ্গন শুরু হয়েছে। গত চারদিনে জেলার ইসলামপুরে প্রায় শতাধিক ও দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৫ শতাধিক পরিবারের বসত বাড়ি ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে।হুমকীর মধ্যে রয়েছে বাহাদুরাবাদ নৌ-থানা, দেওয়ানগঞ্জ-খোলাবাড়ী ও দেওয়ানগঞ্জ-রাজীবপুর সড়ক। নদ নদীর পানি বৃদ্ধি থাকায় নদী পারের বসত বাড়ি ও ফসলি জমি হুমকির মুখে রয়েছে।

রোববার (৪ জুলাই) সরজমিনে ঘুরে দেখা গেছে,  চুকাইবাড়ী ইউনিয়নের ২ নম্বর ও ৩ নম্বর ওয়ার্ডের চর হলকা, হাবড়াবাড়ী গুচ্ছ গ্রাম, টিনেরচর এলাকায় প্রায় ৫ শতাধিক পরিবারের বসত বাড়ি ও ফসলি জমি যমুনার গর্ভে বিলীন হয়েছে। নদী ভাঙ্গনের হুমকিতে রয়েছে প্রায় ১ হাজার পরিবার। এসব পরিবার যমুনা ভাঙ্গনে হতাশায় রয়েছেন।চিকাজানি ইউনিয়নের খোলাবাড়ী, হাজরাবাড়ী, চর মাগুরী হাট, মন্ডল বাজার, বাহাদুরাবাদ নৌ-থানা ও দেওয়ানগঞ্জ-খোলাবাড়ী প্রধান সড়ক হুমকির মুখে রয়েছে।

আরও

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দীন আহাম্মেদ জানান, প্রতিবছরে যমুনা ভাঙ্গনে হারিয়ে যাচ্ছে চিকাজানি ইউনিয়নের মানচিত্র। বিগত ৩ বছরে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর ডাকাতিয়া গুচ্ছগ্রাম, হান্নান মাষ্টারের গ্রাম, হাজারী পাড়া, ২ নম্বর ওয়ার্ডের খোলাবাড়ী উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, খোলাবাড়ী জামে মসজিদ, ১ নম্বর ওয়ার্ডের চর মাগুরী হাট নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় প্রায় ৪ হাজার ভোটার দিনাজপুরের ঘোড়াঘাট, রানীগঞ্জ, খাটিমাড়ী, ফুলছড়িসহ নানা জায়গায় বসবাস করছে নদী ভাঙ্গন পরিবারগুলো। চলতি বছর বর্ষা মৌসুম শুরুতেই হুমকির মুখে রয়েছে দেওয়ানগঞ্জ-খোলাবাড়ী সড়ক ,মন্ডল বাজারসহ দেওয়ানগঞ্জ-রাজীবপুর সড়ক।

অপরদিকে দশানী নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালোর চর, চর বাহাদুরাবাদ, পৌল্লাকান্দি, ঝালোরচর প্রাচীন জামে মসজিদ ও ঐতিহ্যবাহী ঝালোরচর হাট। হাতীভাঙ্গা ইউনিয়নের সবুজপুর, পশ্চিম কাঠারবিল, চরআমখাওয়া ইউনিয়নের জিঞ্জিরাম নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে, পশ্চিম সানন্দবাড়ী, লম্বাপাড়া, সবুজপাড়া, ডাংধরা ইউনিয়নের পাথরের চর, মাখনের চর এলাকা।

জামালপুর
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

দেবীদ্বারে জমি দখল ও হত্যার হুমকির অভিযোগ, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

দেবীদ্বারে জমি দখল ও হত্যার হুমকির অভিযোগ, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

বাহাদুরাবাদ নৌ-থানার ওসি মিজানুর রহমান জানান, যমুনার পানিবৃদ্ধি থাকায় নদীর পাড় ভাঙ্গছে, পশ্চিমে বালুর চর পড়ায় পূর্ব পাশে পানির স্রোত থাকায় নৌ-থানা হুমকিতে রয়েছে।জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ জানান, বাহাদুরাবাদের ঝালোরচর হাট ও মসজিদের ব্যাপারে ভাঙ্গন রোধ করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর এলজি সড়কগুলোর বিষয় উপজেলা প্রকৌশলী রিপোর্ট করলে আমরা সংশ্লিষ্ট দপ্তরে অবগত করতে পারবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ জানান, বর্ষা মৌসুম শুরুতেই উপজেলার বিভিন্ন ইউনিয়নে নদীর তীরবর্তী এলাকা ভাঙ্গন শুরু হয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন দপ্তরে রিপোর্ট করা হবে। গতকাল (৩ জুলাই) বিকাল ঝালোরচর মসজিদ পরিদর্শন করেছি। আজ (৪ জুলাই) বাহাদুরাবাদ ঝালোরচর জামে মসজিদ রক্ষার্থে জিও ব্যাগ ফেলার জন্য নগদ অর্থ দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

সৌদির বিমানবন্দর সংকটে বাংলাদেশের ১০৩ ফ্লাইটে যাত্রীদের চরম ভোগান্তি

সৌদির বিমানবন্দর সংকটে বাংলাদেশের ১০৩ ফ্লাইটে যাত্রীদের চরম ভোগান্তি

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, চলতি বছরে মৃত্যু ৩৩১

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, চলতি বছরে মৃত্যু ৩৩১

আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন কার্যক্রম স্থগিত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন কার্যক্রম স্থগিত

এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি অপরাধ, ক্ষোভ মেহজাবীনের

এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি অপরাধ, ক্ষোভ মেহজাবীনের

জনপ্রিয় সংবাদ

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সাখাওয়াত হোসেন (২৭) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার আটাপুর ইউনিয়নের পাথরঘাটা ব্রিজের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করেছে এবং অটোচার্জার মিশুকটি ছিনতাই করেছে। নিহত সাখাওয়াত উপজেলার উচাই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। তিনি পেশায়

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ১৪ অক্টোবর, ঝিনাইদহবাসীর জন্য বেদনাবিধুর ও গৌরবগাথার দিন ঐতিহাসিক আবাইপুর দিবস। ১৯৭১ সালের এই দিনে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিকামী বীর মুক্তিযোদ্ধাদের রক্তক্ষয়ী সম্মুখযুদ্ধ সংঘটিত হয়। দেশের স্বাধীনতার জন্য সেই যুদ্ধে ১৪ জন বীর মুক্তিযোদ্ধা এবং চারজন সাধারণ গ্রামবাসীসহ মোট ১৮ জন শহীদ হন। মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি বীরত্ব, আত্মত্যাগ ও দেশপ্রেমের অনন্য স্মারক হিসেবে বিবেচিত।

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টা ১৫ মিনিটে কারখানাটিতে আগুন লাগার খবর পায় সংস্থাটি। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর প্রস্তুতি নেওয়া হয়। সকাল

আত্রাইয়ে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, প্রতিমা সাজাতে ব্যস্ত শিল্পীরা

আত্রাইয়ে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, প্রতিমা সাজাতে ব্যস্ত শিল্পীরা

নওগাঁর আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। শরতের শুভ্র কাশফুল আর নীল আকাশের সঙ্গে প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বানের মধ্য দিয়ে শুরু হতে যাওয়া এ উৎসব সামনে রেখে দিন-রাত প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, খড়, বাঁশ, কাঠ, সুতলি ও কাদামাটি দিয়ে তৈরি

বানারীপাড়া থানার ওসি-এসআইয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অপহরণের অভিযোগ

বানারীপাড়া থানার ওসি-এসআইয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অপহরণের অভিযোগ

বরিশালের বানারীপাড়ায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে পোশাকের অপব্যবহার, মারধর, ভয়ভীতি প্রদর্শন, অবৈধ আটক এবং এক নাবালিকা শিশুকে জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী জালিছ মাহমুদ বাদী হয়ে বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। মামলার বিবাদীরা হলেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: মজিবর রহমান, এসআই জাহিদসহ অজ্ঞাতনামা ৪/৫জন। মামলার নথি অনুযায়ী, বাদী পেশায় একজন রাজমিস্ত্রি। তাঁর অভিযোগ,