
প্রকাশ: ৪ জুলাই ২০২১, ২২:৩

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় লকডাউন বাস্তবায়নে চতুর্থ দিনে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ পুলিশ ও বিজিবি সদস্য। সরকারের নির্দেশিত দোকানপাট ছাড়া খুলতে দেয়া হচ্ছেনা বাজারের অন্য কোন ব্যবসা প্রতিষ্ঠান। জরুরী প্রয়োজন ছাড়া লোকজনকে ঘরের বাইরে বের হতে দেওয়া হচ্ছেনা।
তার পরেও অনেকেই বিভিন্ন অজুহাত দেখিয়ে ঘরের বাইরে বের হচ্ছেন। এছাড়াও বাজার গুলোতে অনেক দোকানীদের লুকাচুরি করে শাটার নামিয়ে টুকটাক বেচা-কেনা করতেও দেখা গেছে। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মামলা ও অর্থ দন্ড করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এবিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর- এ আলম বলেন, করোনার সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে চলা ও সাধারণ মানুষকে মাস্ক পড়তে বাধ্য করার জন্য উপজেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ ও বিজিবি সদস্য মাঠে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, সারাদেশে সরকার ঘোষিত চলমান লকডাউনের প্রথম দিন (১থেকে ৩ জুলাই) শনিবার সন্ধ্যা পর্যন্ত উপজেলার হিলি বাজার,স্থলবন্দরসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে, নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রাখা, স্বাস্থ্য বিধি না মানা ও মাস্ক ব্যবহার না করার অপরাধে তিন দিনে ২১টি মামলায় ২৩ জনকে আঠারো হাজার চারশত টাকা (১৮৪০০) জরিমানা করা হয়েছে।

বর্তমান সময়ে দেশে করোনার ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।তাই করোনার হাত থেকে বাঁচাতে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরিধানের বিকল্প কিছু নেই বলে মন্তব্য করেন তিনি।