
প্রকাশ: ২ জুলাই ২০২১, ২:১১

পিরোজপুরের মঠবাড়িয়ায় বেতমোর ইউনিয়নের উলুবাড়িয়া গ্রামে শুক্রবার সকালে গ্রামবাসি ৮ ফুট দৈর্ঘ্যের একটি অজগর উদ্ধার করা হয়েছে। পরে বিকেলে এটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উলুবাড়িয়া গ্রামের সফিজ উদ্দিন হাওলাদারের বাড়ির একটি নালার মধ্যে অজগরটিকে লোকজন দেখতে পান। এরপর গ্রামবাসী সাপটিকে আটক করে বন বিভাগে জানান। দুপুরে খবর পেয়ে বনরক্ষীরা ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে উদ্ধার করেন। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, বিকেলে অজগরটিকে তারা সুন্দরবনের বগী স্টেশন এলাকায় অবমুক্ত করেছেন।

মঠবাড়িয়া উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম ব্যাপারী বলেন, উলুবাড়িয়া গ্রাম সুন্দরবনের কাছাকাছি হওয়ায় এখানে মাঝেমধ্যে অজগর পাওয়া যায়। সুন্দরবন থেকে জোয়ারের পানিতে ভেসে অজগর লোকালয়ে চলে আসে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, শুক্রবার বিকেলে উদ্ধার করা অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
