
প্রকাশ: ২ জুলাই ২০২১, ০:৫২

পূর্ব সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে অনুপ্রবেশের দায়ে একটি টলার ও একটি মাছ ধরার নৌকা আটক করে বন বিভাগ। গতকাল রাত ১১টার দিকে সুন্দরবন সংলগ্ন পশুর নদীর জোংডা অফিসের পাসের এলাকা থেকে একটি টলার ও একটি নৌকা উদ্ধার করা হয়।
উদ্ধার কৃত টলার ও নৌকা থেকে এক কেবিন বরফ ও একটি নিষিদ্ধ টোনা জাল পাওয়া যায়।উদ্ধার করে চাঁদপাই রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়।

চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন” চাঁদপাই রেঞ্জ কর্মকর্তার নির্দেশে আমি ও আমার ফোর্সসহ রাতে টহল করে একটি টলার ও নৌকা আটক করি,আটক কৃত টলার ও নৌকার কোন মানুষকে আটক করা সম্ভব হয়নি। তারা বন বিভাগের টের পেয়ে টলার ও নৌকা রেখে পালিয়ে যায় রেঞ্জ কর্মকর্তার উপস্থিতে নৌকাগুলো ভেঙে ফেলা হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এনামুল হক বলেন” বর্তমানে সুন্দরবনে অনুপ্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে দুইমাস। নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশের দায়ে টলার ও নৌকা আটক করা হয়েছে। আটক কৃত দুইটিতে কোন লোক পাওয়া যায়নি। বনবিভাগের টহলের টের পেয়ে দ্রুত পালিয়ে যায়, সুন্দরবন ও সুন্দরবনের মৎস্য সম্পদ সংরক্ষণে আমাদের এই টহল সব সময় অব্যাহত থাকবে।