
প্রকাশ: ১ জুলাই ২০২১, ৪:৪০

রাজবাড়ীর গােয়ালন্দ উপজেলার পৌরসভার ৩নং ওয়ার্ডে বৃহস্পতিবারে মোছাঃ জোসনা বেগম (৩৫) নামের এক গৃহবধুর বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হয়েছে।
নিহত জোসনা বেগম পৌরসভার ৩নং ওয়ার্ডের নছর উদ্দিন সরদার পাড়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী।
নিহতের পরিবারের সূত্রে জানাযায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বৃষ্টি শুরু হওয়ার সময় জোসনা বেগমের তার বাড়িতে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য পাইপের মুখে ময়লা আবর্জনা পা দিয়ে পরিষ্কার করতে গেলে ওৎ পেতে থাকা বিষাক্ত একটি সাপ কামড়ে দেয়। তাৎক্ষনিক জোসনা বেগম চিৎকার দিলে লোকজন এসে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়ার পতিমধ্যে তার মৃত্যু হয়।

এ বিষয়ে গােয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নিতাই কুমার ঘোষ জানান, সাপে কাটা ওই রােগীর পরিবাবের লোকজন তাকে গােয়ালন্দ হাসপাতালে আনেননি। তারা ওখান থেকে সরাসরি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিল। শুনেছি পথিমধ্যে তার মৃত্যু হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
