
প্রকাশ: ১ জুলাই ২০২১, ১৮:২০

রাজধানীর ইডেন কলেজের সামনের রাস্তা থেকে একদিনের নবজাতক কন্যা সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৮টার দিকে মৃত নবজাতকটি উদ্ধার করা হয়।পরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
লালবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এসএম তারেক আজিজ জানান, আমরা খবর পেয়ে সকালের দিকে ইডেন কলেজের সামনে রাস্তার পাশ থেকে নবজাতকটির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ঢামেকের জরুরি বিভাগে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।

তিনি জানান, নবজাতকটির বয়স আনুমানিক ১দিন। তোয়ালে দিয়ে মোড়ানো অবস্থায় তাকে পাই। আমাদের ধারণা মৃত অবস্থায় কেউ নবজাতকটি এখানে ফেলে গেছে। ময়নাতদন্তের প্রতিবেদনে বিস্তারিত জানা যাবে।