
প্রকাশ: ২৯ জুন ২০২১, ২:২৩

পটুয়াখালীর বাউফলে মোঃ পলাশ মোল্লা (২২) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবক নিখোঁজ হয়েছে। পলাশ উপজেলার ১২ নং বাউফল সদর ইউনিয়নের গোসিঙ্গা গ্রামের (পল্লীবিদ্যুৎ সংলগ্ন) ফোরকান মোল্লার ছেলে।
এ ঘটনায় তার বাবা ফোরকান মোল্লা বাউফল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
নিখোঁজ পলাশের গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি মাথার চুল কালো। হারিয়ে যাওয়ার সময় তার পরনে লুঙ্গি, গায়ে সাদা চেক শার্ট, মাথায় টুপি গলায় মাপলার ও বাম হাতে ঘড়ি ছিল। সে স্বাভাবিক আচরণ করে, নিজের নাম বলতে পারে এবং বাউল গান গেয়ে মানুষের কাছে টাকা ও খাবার চেয়ে নেয়। সে শান্ত স্বভাবের লোক।

পারিবারিক সূত্রে জানা গেছে, পলাশ গত ২০জুন তার বিকাল ৫ ঘটিকার দিকে তার মামাবাড়ি উপজেলার আদাবাড়ীয়া ইউনয়নের মহসেন উদ্দিন গ্রাম থেকে হারিয়ে যায়।
এ ঘটনায় তার বাবা ফোরকান মোল্লা বাউফল থানায় একটি সাধারণ ডায়েরী (নং ১০৮৫ তাং ২৮/৬/২০২১) করেন।
ডায়েরীতে পলাশের খোঁজ পেলে তার বাবা ০১৭৫৮৯৫১৫৭৫ ও ০১৭৫৬৬৮০৪৪৬ নম্বর মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।