
প্রকাশ: ২৬ জুন ২০২১, ৩:১৩

বরগুনা জেলা থেকে আমতলী উপজেলায় আত্মীয়ের বাড়ীতে হারিয়ে যাওয়া মেয়েকে বাবা-মায়ের কাছে তুলে দিলেন কলাপাড়া থানার পুলিশ।
থানা সূত্রে জানা যায়, বরগুনা জেলার নলটোনা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মােঃ নুর ইসলাম মীরা'র মেয়ে মােসাঃ বুলবুলি (১৫) শুক্রবার (২৫ জুন) বেলা ১১ টায় আমতলী উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ভুলবশত কলাপাড়ায় এসে হারিয়ে যায়।
ওই দিন শেষবিকালে স্থানীয় সংবাদের ভিত্তিতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ফোরলেন এলাকা থেকে হারিয়ে যাওয়া বুলবুলিকে উদ্ধার করেন কলাপাড়া থানা পুলিশ।

পরে থানার নারী শিশু , বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্কের নারী পুলিশের হেফাজতে রেখে বুলবুলিকে পিতা-মাতাকে খবর দেন।