
প্রকাশ: ২১ জুন ২০২১, ২:১৪

বরিশাল জেলার হিজলায় পুনরায় মেম্বার নির্বাচিত হয়েছেন মোঃ আঃ হান্নান বেপারী। সোমবার (২১ জুন) অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে গুয়াবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে তিনি ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈদ্যুতিক পাখা প্রতীকের আকলিমা পেয়েছেন ৬৫২ ভোট।
সোমবার সকাল ৮টায় ভোট শুরু হলে বিকেল ৪টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। ভোট গণনা শেষে ৭০৫ ভোট পাওয়ায় তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার।

জানা গেছে, গুয়াবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩৩০০। এর মধ্যে ২০৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে ৮৪টি ভোট বাতিল হয়ে যায়।
মেম্বার পদে অন্যান্য প্রতিদ্বন্দ্বীকারী টিউবওয়েল প্রতীকের মোঃ আলমগীর খান পেয়েছেন ৭৮ ভোট, তালা প্রতীক নিয়ে মোঃ নাসির উদ্দীন জুয়েল ৫২০ এবং মোরগ প্রতীক নিয়ে মোঃ সিরাজুল ইসলাম পেয়েছেন ৪৬ ভোট।