বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬১ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

গোয়ালন্দে বিষ দিয়ে মাছ শিকার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২১, ১৮:২০

শেয়ার করুনঃ
গোয়ালন্দে বিষ দিয়ে মাছ শিকার
গোয়ালন্দের মৎস্য ভান্ডার হিসেবে খ্যাত উজানচর মরা পদ্মা নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগ পাওয়া গেছে। এতে মাছের সাথে মারা পড়ছে অন্যান্য জলজ উদ্ভিদ ও প্রানী। ধ্বংস হচ্ছে জলাশয়ের জীব বৈচিত্র।


এলাকাবাসীর অভিযোগ স্থানীয় লোকমান গায়েনের নেতৃত্বে বিল্লাল হোসেন, আতিয়ার মন্ডল, মতি ডাঃ, শামসুল ইসলামসহ বেশ কয়েকজন এ মাছ ধরার সাথে জড়িত।

গোয়ালন্দেবিষমাছ শিকার
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

নবাবগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নবাবগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

সরেজমিন অনুসন্ধানকালে জানা গেছে, মরা পদ্মা নদীর (উজানচর বদ্ধকোল) নতুন ব্রিজের উত্তরে সোনালী হ্যাচারীজ এলাকায় গত কয়েকদিন ধরে পানিতে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছে অসাধু চক্রটি। তারা বিশাল জলাশয়কে বাঁশ-খুটি ও লম্বা পলিথিন দিয়ে খন্ড খন্ড করে ছোট করে নেন। অতঃপর রাতের বেলায় তাতে বিষ প্রয়োগ করেন।

অল্প সময়ের মধ্যে জলাশয়ের মাছ মরে ভেসে উঠতে থাকে। এরপর তারা বেড় জাল দিয়ে সহজেই সে মাছ সংগ্রহ করে। পরে রাতের আঁধার থাকতেই সে মাছ স্থানীয় বাজার ছাড়াও বিভিন্ন বাজারে পাঠিয়ে বিক্রি করে। এভাবে চক্রটি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।

আরও

গোয়ালন্দে পল্লী চিকিৎসক হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, ছয়জনের যাবজ্জীবন

গোয়ালন্দে পল্লী চিকিৎসক হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, ছয়জনের যাবজ্জীবন
এদিকে রাতের বেলায় মাছ ধরার পরও বহু মরা মাছ নদীতে থেকে যায়। স্থানীয় লোকজন সকাল থেকে সারাদিন সে মাছ সংগ্রহ করে থাকে।স্থানীয় শাহজাহান শেখ (৪০), জাহিদুল ইসলাম (২০), হৃদয় (১৬), সোহেল রানা (৩০)সহ অনেকেই জানান, তারা এ জলাশয় হতে গত কয়েকদিন ধরে মরে ভেসে ওঠা বড় বড় বোয়াল, রুই, কাতল, শোল, গজার, আইড়, বাইনসহ বিভিন্ন মাছ সংগ্রহ করেছেন।

এ ছাড়া নানা জাতের প্রচুর ছোট মাছ মরে ভেসে আছে। তবে সেগুলো কেউ নেয় না। এর বেশীর ভাগই পচা। পানিতে বিষ দেয়ার কারনে এভাবে মাছ মরে ভেসে ওঠে বলে তারা জানান।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

জলাশয়টির একাংশে বড়শি দিয়ে মাছ ধরতে থাকা সৌখিন মৎস্য শিকারী হাবিবুর রহমান, রাশেদ শেখ, আরজু মিয়া, হাবু শেখ, সোহেল রানাসহ অনেকেই বলেন, জলাশয়ে বিষ দিয়ে যারা এভাবে মাছ শিকার করছে তারা দেশের শত্রু। মাছের সাথে সাথে তারা জলাশয়ের সাপ, ব্যাঙ, কুইচ্যা, কাকড়া, শামুক-ঝিনুকসহ সকল জলজ প্রানীকেও হত্যা করছে।


তারা বলেন, এখন প্রায় প্রতিটি মাছের পেটে ডিম। আর কিছুদিন পরই সকল মাছ ডিম ছাড়বে। কিন্তু এই মূহুর্তে এভাবে মাছ শিকারের কারনে আগামীতে জলাশয়ে
মাছের আকাল সৃষ্টি হবে।


অভিযুক্তদের মধ্যে লোকমান গায়েন মুঠোফোনে জানান, "তিনি উজানচর ও দক্ষিণ দৌলতদিয়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি। পুরো বদ্ধ জলাশয়টি তিনি ১৪২৭-১৪৩০ সনের জন্য সরকারিভাবে লিজ নিয়েছেন। সরকারি কোষাগার ছাড়াও নানা জায়গায় দিয়ে তার মোট ৭ লক্ষ ৬৫ হাজার টাকা ব্যায় হয়েছে। জলাশয়ে মাছ চাষ করা ও ধরা তার অধিকার।

"তবে বিষ দিয়ে মাছ শিকারের নামে সকল মাছ ও অন্যান্য জলজ প্রানী ধ্বংস করার বিষয়ে জানতে চাইলে প্রসঙ্গ এড়িয়ে তিনি বলেন,"ভাই, আমি এখন একটু ব্যাস্ত আছি, আপনার সাথে পরে কথা বলব"।


গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আজিজুল হক খান মামুন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। জলাশয়ে বিষ প্রয়োগের বিষয়টি প্রমানিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

#ইনিউজ৭১/এনএইচএস/২০২১

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

সর্বশেষ সংবাদ

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আসছে

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আসছে

ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি ঘোষণা

ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি ঘোষণা

দেশে ভোটার ১২ কোটি ৮৩ লাখ ছাড়াল, চূড়ান্ত তালিকা প্রকাশ

দেশে ভোটার ১২ কোটি ৮৩ লাখ ছাড়াল, চূড়ান্ত তালিকা প্রকাশ

বিষখালী ভাঙন পরিদর্শনে এমপি জামাল, টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি

বিষখালী ভাঙন পরিদর্শনে এমপি জামাল, টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

এ সম্পর্কিত আরও পড়ুন

বিষখালী ভাঙন পরিদর্শনে এমপি জামাল, টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি

বিষখালী ভাঙন পরিদর্শনে এমপি জামাল, টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি

ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালী নদীর ভয়াবহ ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। বুধবার বিকেলে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুখনীজানা ও বাদুরতলা এলাকায় নদীভাঙনের ক্ষয়ক্ষতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। পরিদর্শনকালে এমপি জামাল নদীতীরবর্তী মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কথা উল্লেখ করে ২৪ কিলোমিটার দীর্ঘ টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দেন। তিনি জানান, ভাঙনরোধে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে আগামী ১০ দিনের মধ্যে

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

নওগাঁর আত্রাই উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা খাদ্য খাদ্যগুদাম প্রাঙ্গণে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর- আত্রাই) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম রেজু।   উদ্বোধনী বক্তব্যে প্রধান

কুয়াকাটা উন্নয়ন ফোরাম এর আত্মপ্রকাশ

কুয়াকাটা উন্নয়ন ফোরাম এর আত্মপ্রকাশ

সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরীতে রুপান্তর ও পরিবেশ বান্ধব পর্যটন শহর গড়ে তুলতে “কুয়াকাটা উন্নয়ন ফোরাম” নামে একটি সেচ্ছাসেবী সংগঠন এর আত্মপ্রকাশ ঘটেছে।  এ উপলক্ষে গতকাল ১৩ মে (বুধবার) সন্ধা রাতে অভিজাত হোটেল খান প্যালেস হল রুমে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন সভাপতি এম এ মোতালেব শরীফ। প্রধান অতিথি ছিলেন

নবাবগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নবাবগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে ) দুপুর ১২ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শামিম আল মামুন,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ,শিক্ষক,গণমাধ্যম কর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ টাকাসহ এক স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন বীরেন বুনার্জি (৪৩) ও তার স্ত্রী সুভদ্রা বুনার্জি (৪০)। তারা উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগান এলাকার বাজার টিলা এলাকার বাসিন্দা। বুধবার (১৩ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানাধীন মিরতিংগা চা বাগান এলাকায় অভিযান পরিচালনা