রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে বিশ্ব শরণার্থী দিবস পালিত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২১, ৩:৪

শেয়ার করুনঃ
কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে বিশ্ব শরণার্থী দিবস পালিত

সুস্থ্য হই একসাথে,শিখি আর আলো ছড়াই" এ প্রতিপাদ্যে ২০ জুন বিশ্ব শরণার্থী দিবস দিবস পালন করেছে রোহিঙ্গা ক্যাম্পে। ২০১৭ সালে সেপ্টেম্বর মাসে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর নির্যাতিত জনগোষ্ঠী হিসেবে সরকারের সহযোগিতায় রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। 

আরও

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা

শিক্ষা, স্বাস্থ্য, শিশু সুরক্ষা, ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন (ওয়াশ) এর মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে কর্মপরিকল্পনা করেছে ব্র্যাক। তবে কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্য সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সংস্থাটি। এই পর্যন্ত ব্র্যাকের তিনটি প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার, ৮টি হেলথ পোস্টের মাধ্যমে স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠীসহ প্রায় ১২ লাখ ৩ হাজার ৬২৫ জন বহিরাগত রোগিদের কনসালটেশন সেবা দেওয়া হয়েছে।

আরও

পাংশায় দুই ইউনিয়ন পরিষদের বারান্দায় গভীর রাতে আগুন

পাংশায় দুই ইউনিয়ন পরিষদের বারান্দায় গভীর রাতে আগুন

এ উপলক্ষে অন্যান্য বছরের ন্যায় এবারও দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন দাতা ও উন্নয়ন সংস্থা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ব্র্যাকের কমিউনিটি বেইজড প্রোটেকশান এর কমিউনিটি গ্রুপের সদস্যদের আয়োজনে রোহিঙ্গা আশ্রয় শিবিরের উখিয়ার ক্যাম্প-৪ এক্সটেনশনে তরুণ-তরুণীদের অংশগ্রহণে অঙ্কন প্রতিযোগিতা ও মেহেদি উৎসব অনুষ্ঠিত হয়।

কক্সবাজারবিশ্ব শরণার্থী দিবস
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

 কমিউনিটি গ্রুপ স্বেচ্ছাসেবকরা কমিউনিটির অন্যান্য মানুষের হাতে রঙবেরঙের মেহেদি ডিজাইন লাগিয়ে বিশ্ব শরণার্থী দিবস উদযাপন করে।এছাড়া উখিয়ার ক্যাম্প-২১ এ উন্মুক্ত আলোচনা, সচেতনতামূলক সেশনের আয়োজন করা হয়েছে। 

এছাড়া এতে উপস্থিত ছিলেন ইউএনএইচসিআর-এর অ্যাসিসট্যান্ট কমিউনিটি বেইজড প্রোটেকশান অফিসার আবু মো. নুরুল হুদা।

 কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এসব অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে ব্র্যাকের পক্ষ থেকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ইউএনইচসিআর এর আয়োজনে বিকালে সংস্থাটির অফিসে রোহিঙ্গাদের হাতে বানানো জিনিসপত্র নিয়ে এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

 যেখানে ব্র্যাকের কমিউনিটি বেইজড প্রটেকশানের স্বেচ্ছাসেবকদের বানানো বিভিন্ন উপকরণ স্থান পায়।কোভিড-১৯ শুরু থেকেই থেকেই ব্র্যাক এইচসিএমপির আওতাধীন স্বাস্থ্য ও পুষ্টিখাত কোভিড-১৯ এর ক্ষেত্রে সচেতনতার পাশাপাশি অন্যান্য সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 

কোভিড-১৯ পরিস্থিতি শুরুর পর থেকেই রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনের মাধ্যমে ১৪৬০ উপকারভোগীদেরকে কোয়ারেন্টাইন সেবা দিয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ব্র‍্যাক কমিউনিটি হেলথ স্বেচ্ছাসেবকগণ উখিয়া, টেকনাফ, কুতুবদিয়া ও রোহিঙ্গা ক্যাম্পে কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতা বার্তা নিয়ে এই পর্যন্ত মোট ১৭ লাখ ৪১ হাজার ৮৯১ টি পরিবার পরিদর্শন করে।

ইতিমধ্যে ৯৬,৫০০ জন মায়েদের প্রসবকালীন যত্ন ও সেবা, ১১,৯৫০ জন মায়েদের প্রসবোত্তর যত্ন ও পরিসেবা, ৭১,৯০০ জন নারীদের পরিবারের পরিবার পরিকল্পনা বিষয়ক সেবা, ৭৭,৩০০ শিশু ও নারীদেরকে টিকা প্রদান এবং ২,৪০০ জন মায়েদের নিরাপদ প্রসব নিশ্চিত করা হয়েছে।

সঙ্কটের শুরু থেকেই ব্র্যাকের ‘ওয়াশ’ কমসূচি রোহিঙ্গা জনগোষ্ঠীর সবচেয়ে জরুরি ও প্রয়োজনীয় চাহিদাগুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করে। ওয়াশ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত রোহিঙ্গা ও স্থানীয়সহ মোট ৭০ হাজার জনগোষ্ঠীকে সুপেয় পানি সরবরাহ, স্যানিটেশনে সহায়তা দিয়েছে। 

প্রতিদিন ১৮,৫০, ০০০ লিটার বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যমাত্রা ৪০ টি পানি সরবরাহ নেটওয়ার্ক স্থাপন করে। ২০২০ সালের ৩০শে নভেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর মাঝে ২৭ হাজার ২১৭টি হ্যান্ড ওয়াশিং স্থাপন করা হয়েছে।এছাড়া নারী ও শিশু সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে কাজ করছে ব্র্যাক।

 রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে আলট্রা পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের আওতায় উখিয়া ও টেকনাফ উপজেলায় ২০১৮ সাল থেকে এই পর্যন্ত ৬৯৭৮ অতিদরিদ্র পরিবারকে দুই বছর মেয়াদী গ্র্যাজুয়েশন প্রোগ্রামের আওতায় সহযোগিতা দেওয়া হয়েছে।

এ সম্পর্কে ব্র্যাকের এরিয়া ডিরেক্টর হাসিনা আখতার হক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে ব্র্যাক সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে। মিয়ানমার থেকে আগত বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর থেকেই ব্র্যাক মানবিকবোধ থেকে তাদের পাশে দাঁড়িয়েছে। 

জরুরি সহায়তার কার্যক্রম হিসেবে ব্র্যাক রোহিঙ্গা ক্যাম্পগুলোতে শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু সুরক্ষা, ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন (ওয়াশ) এর মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে কর্মপরিকল্পনা সাজিয়েছে এবং সেভাবে কাজ বাস্তবায়ন করছে বলে জানান মানবিক সহায়তায় কর্মরত সেবা সংস্থা সমুহ।

জনপ্রিয় সংবাদ

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

সর্বশেষ সংবাদ

ক্ষমতার পালাবদল নয়, জনগণ চেয়েছিল ব্যাপক রাজনৈতিক পরিবর্তন

ক্ষমতার পালাবদল নয়, জনগণ চেয়েছিল ব্যাপক রাজনৈতিক পরিবর্তন

ইউপি ভোটে ফাউল আচরণ নয়, সুষ্ঠু নির্বাচন চায় কমিশন

ইউপি ভোটে ফাউল আচরণ নয়, সুষ্ঠু নির্বাচন চায় কমিশন

কথিত লকডাউন ঘিরে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

কথিত লকডাউন ঘিরে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালা, সম্পাদক মুকেশ কর্মকার

চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালা, সম্পাদক মুকেশ কর্মকার

টেকনাফ বাহারছড়ায় ৩১৭ মালয়েশিয়াগামী উদ্ধার, আটক ৭ দালাল

টেকনাফ বাহারছড়ায় ৩১৭ মালয়েশিয়াগামী উদ্ধার, আটক ৭ দালাল

এ সম্পর্কিত আরও পড়ুন

চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালা, সম্পাদক মুকেশ কর্মকার

চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালা, সম্পাদক মুকেশ কর্মকার

দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং- বি-৭৭) কেন্দ্রীয় কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৬-এর প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে।  একই সঙ্গে মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার ১৩৫টি চা বাগানের পঞ্চায়েত কমিটি এবং বিভিন্ন ভ্যালীর কার্যকরী পরিষদের নির্বাচনী ফলাফলও প্রকাশ করা হয়েছে। শ্রম অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও বাছাই নির্বাচন কমিশন-২০২৬-এর প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্বাচনী বিধিমালা-২০২৬-এর

টেকনাফ বাহারছড়ায় ৩১৭ মালয়েশিয়াগামী উদ্ধার, আটক ৭ দালাল

টেকনাফ বাহারছড়ায় ৩১৭ মালয়েশিয়াগামী উদ্ধার, আটক ৭ দালাল

টেকনাফ উপজেলার বাহারছড়া উপকূল থেকে মালয়েশিয়াগামী ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত  ৭ জন দালালকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ২ জন বাংলাদেশি ও ৫ জন রোহিঙ্গা নাগরিক। উদ্ধার হওয়া ৩১৭ জনের মধ্যে ২৭০ জন বাংলাদেশি পুরুষ, ২৬ জন রোহিঙ্গা পুরুষ, ১৭ জন রোহিঙ্গা নারী, একজন বাংলাদেশি নারী এবং চারজন শিশু রয়েছে।  উদ্ধার হওয়া ব্যক্তিরা

পাংশায় দুই ইউনিয়ন পরিষদের বারান্দায় গভীর রাতে আগুন

পাংশায় দুই ইউনিয়ন পরিষদের বারান্দায় গভীর রাতে আগুন

রাজবাড়ীর পাংশা উপজেলায় দুটি ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) গভীর রাতে শরিষা ও মৌরাট ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আগুন দেওয়ার ঘটনা পূর্বপরিকল্পিত নাশকতার অংশ হতে পারে। তবে সংশ্লিষ্ট চেয়ারম্যানরা জানিয়েছেন, আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। তাঁদের

নাশকতার আশঙ্কায় বরিশালে দূরপাল্লার বাস বন্ধ, বিকল্প যাত্রায় ভোগান্তি

নাশকতার আশঙ্কায় বরিশালে দূরপাল্লার বাস বন্ধ, বিকল্প যাত্রায় ভোগান্তি

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল ও মাদারীপুর অংশে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ, যান চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ এবং নাশকতার আশঙ্কায় দূরপাল্লার বাস চলাচল স্থগিত রয়েছে। রোববার (২৯ নভেম্বর) ভোরে বাবুগঞ্জের রামপট্টি, উজিরপুর-গৌরনদী সীমান্ত ও মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় এসব ঘটনা ঘটে। তবে বরিশালের অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ জানিয়েছে,

জাজিরায় এক্সপ্রেসওয়ে অবরোধে ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ যানচলাচল বন্ধ

জাজিরায় এক্সপ্রেসওয়ে অবরোধে ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ যানচলাচল বন্ধ

শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে ব্যাপক তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বিকেনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অন্তত শতাধিক ককটেল বিস্ফোরণ, বিএনপির সমাবেশস্থলের প্যান্ডেল, দুটি মার্কেট এবং প্রায় ২৫টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, সকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিকেনগর