
প্রকাশ: ১৯ জুন ২০২১, ৩:৫৯

রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে বিকাশ এজেন্টের দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের জানালার গ্রিল কেটে প্রায় চার লাখ টাকা, একটি বিক্রয়যোগ্য নতুন ষ্মার্ট ফোন চুরি করে নিয়ে গেছে।
শনিবার দিবাগতরাতে গোয়ালন্দ বাজারে বিকাশ এজেন্ট এর দোকান আফজাল ষ্টোরে এই চুরির ঘটনা ঘটে।
চুরি যাওয়া দোকানের মালিক আফজাল জানান, তিনি গতকাল শুক্রবার দোকানে আসেননি। তার ছোট ভাই সারাদিন দোকান করে রাতে নগত প্রায় চার লাখ টাকা দোকানে ক্যাশের মধ্যে রেখে বাসায় যান। পরদিন ছোট ভাই শনিবার সকালে প্রতিদিনের মতো দোকানে এসে দেখে দোকানের পিছনের জানালার দরজা খোলা ও গ্রিল কাটা। পরে দেখে ক্যাশের মধ্যে থাকা নগত টাকা ও একটি ষ্মার্ট ফোন নেই।

চুরি যাওয়া দোকানের মালিক আফজাল হোসেন বিষয়টি গোয়ালন্দ থানাকে জানালে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ওই ব্যবসায়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
ঘটনাস্থল পরিদর্শনে আসা গোয়ালন্দ থানার এসআই মিনহাজ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি যাওয়া বিষয়টি আমরা খতিয়ে দেখছি।