
প্রকাশ: ১৯ জুন ২০২১, ৩:২৭

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এককেজি আটশত গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সুত্রে জানান, পুলিশ সুপার, সরাইল সার্কেল, ওসি মো. আসলাম হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে ১৮জুন এস আই মোঃ মিজানুর রহমান, এএসআই মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সের সহায়তায় সরাইল থানাধীন কুট্টাপাড়া শেখ নিজাম সর্দারের বাড়ির সামনে ইকবাল আজাদ সড়কের উপর হইতে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো: ভৈরব উপজেলার মৃত মফিজ উদ্দিনের ছেলে মো.শাহিন মিয়া (৪০), কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার মৃত শাহজাহান আলীর ছেলে জাকির হোসেন সোহেল (৪২)।

এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলায় রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।