
নারী-পুরুষ সমতায়, তথ্য আপা পথ দেখায়- এই প্রতিপাদ্য নিয়ে, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প(২য় পর্যায়) এর আওতায় বরিশালের হিজলা উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুন বৃহস্পতিবার সকালে গুয়াবাড়িয়া ইউনিয়নের মৌলভীরহাট এলাকার জায়েদা খাতুন মক্তবে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন অর রশিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা।
উঠান বৈঠকে গ্রামীণ মহিলাদের জীবন ও জীবিকা সম্পর্কিত বিভিন্ন বিষয় যেমন : স্বাস্থ্যগত সমস্যা, বাল্যবিয়ে, ফতোয়া, নারীর বিরুদ্ধে সংহিতা, চাকরি সংক্রান্ত তথ্য, আইনগত সমস্যা এবং ডিজিটাল সেবা সমুহের নানা দিক নিয়ে মুক্ত আলোচনা করেন তথ্য সেবা কর্মকর্তা(অ:দা:) সাবিনা ইয়াসমিন। তিনি আরো বলেন, নারী উদ্যোক্তাদের জন্য লাল সবুজ ডট কম (laalsobuj.com) নামে একটি ওয়েবসাইট খোলা আছে। এখানে নারীরা তাদের হাতের তৈরী বিভিন্ন পণ্য বিক্রয় করতে পারবেন। উঠান বৈঠকে আরা উপস্থিত ছিলেন তথ্য সেবা সহকারী স্নিগ্ধা দাস, গণমাধ্যমকর্মী ও নারীগণ।