শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬২৪ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

নাসিরসহ পাঁচজনের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২১, ১৭:৫৪

শেয়ার করুনঃ
নাসিরসহ পাঁচজনের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হওয়া আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ।

মামলায় আসামিরা হলেন- নাসির উদ্দিন মাহমুদ (৬৫), তুহিন সিদ্দিকী অমি (৩৩), লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধা (২৪)।মঙ্গলবার (১৫ জুন) সকালে বিমানবন্দর থানায় মামলার বাদী গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও

দিনাজপুর-৬: আসন ফিরে পেতে মরিয়া বিএনপি, জামায়াত চায় ধরে রাখতে

দিনাজপুর-৬: আসন ফিরে পেতে মরিয়া বিএনপি, জামায়াত চায় ধরে রাখতে

তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।এর আগে সোমবার (১৪ জুন) দুপুরে রাজধানীর উত্তরা-১ নম্বর সেক্টরের-১২ নম্বর রোডের বাসা থেকে ওই ৫ জনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

অভিযান শেষে ডিবির যুগ্ম কমিশনার হারুন-অর-রশীদ সাংবাদিকদের বলেন, ‘এটা (যেখান থেকে গ্রেফতার করা হয়েছে) পরীমনির কস্টিউম ডিজাইনার অমির বাসা। পরীমনির সংবাদ সম্মেলনের পর থেকে নাসির ওই তিন নারীকে নিয়ে এ বাসায় পালিয়ে ছিলেন। মাদক রাখার অভিযোগে সেই তিন নারীকেও আমরা গ্রেফতার করেছি।’

আরও

ভোটের মাঠে প্রার্থীদের প্রচারণায় ব্যস্ত পরিবারের সদস্যরাও

ভোটের মাঠে প্রার্থীদের প্রচারণায় ব্যস্ত পরিবারের সদস্যরাও
রিমান্ডনাসিরসহ পাঁচজনপুলিশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

নাসির প্রসঙ্গে তিনি বলেন, ‘নাসিরের বিরুদ্ধে আগেও মাদক এবং নারী নির্যাতনের মামলা হয়েছে। নানা অভিযোগে তাকে উত্তরা ক্লাব থেকে বহিষ্কারও করা হয়েছে বলে জেনেছি। কেউ তার বিরুদ্ধে অভিযোগ করলে আমরা সেগুলোর তদন্ত করব।’এর আগে রোববার রাত ৮টার দিকে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে অভিযোগ তোলার পর রাতে সাংবাদিকদের বনানীর বাসায় ডেকে ঘটনার বর্ণনা তুলে ধরেন তিনি।

পরীমনির স্ট্যাটাস সম্পর্কে জানতে চাইলে পুলিশ সদরদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা বলেছিলেন, ‘তিনি অবশ্যই ন্যায়বিচার পাবেন। আমরা তার ন্যায়বিচারের জন্য কাজ করব।

কেন তিনি আইজিপি স্যারের নাম উল্লেখ করেছেন তা আমি বুঝতে পারছি না। আমরা নিশ্চিত, তিনি মোটেই আইজিপি স্যারের সঙ্গে যোগাযোগ করেননি। আইজিপি স্যার সর্বদা নারী ও শিশুদের অধিকারের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।’এরপর রাত সাড়ে ১০টার দিকে তার বনানীর বাসায় সাংবাদিকদের কাছে ‘নির্যাতনকারীদের’ নাম-পরিচয় প্রকাশ করেন পরীমনি।

সংবাদ সম্মেলনে পরীমনি বলেন, ‘গত বুধবার (৯ জুন) রাত ১২টায় আমাকে বিরুলিয়ায় নাসির উদ্দিন মাহমুদের কাছে নিয়ে যায় অমি। ওই সময় নাসির নিজেকে ঢাকা বোট ক্লাবের সভাপতি হিসেবে পরিচয় দেন। সেখানে নাসির আমাকে মদ খেতে অফার করেন। আমি রাজি না হলে আমাকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টা করেন। একপর্যায়ে আমাকে চড়-থাপ্পড় মারেন। তারপর আমাকে নির্যাতন ও হত্যার চেষ্টা করেন। অমিও এ ঘটনার সঙ্গে জড়িত।’

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের ভিসায় বড় পরিবর্তন, আসছে ই-ভিসা

যুক্তরাজ্যের ভিসায় বড় পরিবর্তন, আসছে ই-ভিসা

শিরোপা ধরে রাখার মিশনে বিকেলে মাঠে নামছে আত্মবিশ্বাসী বাংলাদেশ

শিরোপা ধরে রাখার মিশনে বিকেলে মাঠে নামছে আত্মবিশ্বাসী বাংলাদেশ

বাংলাদেশ ইস্যুতে তৃতীয় দেশের প্রভাব নাকচ ভারতের

বাংলাদেশ ইস্যুতে তৃতীয় দেশের প্রভাব নাকচ ভারতের

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নাকচ করলেন তারেক

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নাকচ করলেন তারেক

ইরান চুক্তি না করলে পরিণতি খারাপ: ট্রাম্প

ইরান চুক্তি না করলে পরিণতি খারাপ: ট্রাম্প

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

ইরানের বন্দরনগরীতে রহস্যজনক বিস্ফোরণ, আতঙ্ক

ইরানের বন্দরনগরীতে রহস্যজনক বিস্ফোরণ, আতঙ্ক

মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে নিয়ে হিলি প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে নিয়ে হিলি প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মৌলভীবাজারে চা-বাগানের ৬৯ প্রাঃ বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু

মৌলভীবাজারে চা-বাগানের ৬৯ প্রাঃ বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

এ সম্পর্কিত আরও পড়ুন

নির্বাচন পর্যবেক্ষণে তিন বিষয়ে নজর দেবে ইইউ

নির্বাচন পর্যবেক্ষণে তিন বিষয়ে নজর দেবে ইইউ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা, অংশগ্রহণমূলক পরিবেশ এবং সমান সুযোগ নিশ্চিত করার বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণের কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবেও দেখছে সংস্থাটি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস।

আগামীকাল বিরামপুরে আসছেন তারেক রহমান

আগামীকাল বিরামপুরে আসছেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামীকাল ৭ ফেব্রুয়ারী শনিবার দিনাজপুর-৬ আসনের বিরামপুরে ধানের শীষ প্রতীকের নির্বাচনি জনসভায় যোগ দিতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিরামপুর সরকারি কলেজ মাঠে বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের  আয়োজনে এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বক্তব্য দিবেন তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের

কুমিল্লা-৪: ট্রাকে ধান তুলতে মাঠে বিএনপির নেতাকর্মীদের গণসংযোগ

কুমিল্লা-৪: ট্রাকে ধান তুলতে মাঠে বিএনপির নেতাকর্মীদের গণসংযোগ

বিএনপি প্রার্থী শূন্য কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনে জোটের প্রার্থী হিসেবে সমর্থন দিয়ে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন'র নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী, ট্রাক প্রতীকের প্রার্থীকে সাথে নিয়ে উপজেলার মাশিকারা এলাকায় ভোট চেয়ে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস

ভোটের মাঠে প্রার্থীদের প্রচারণায় ব্যস্ত পরিবারের সদস্যরাও

ভোটের মাঠে প্রার্থীদের প্রচারণায় ব্যস্ত পরিবারের সদস্যরাও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম নাসের রহমানের নির্বাচনী প্রচারণা উৎসবমুখর রূপ নিয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন গ্রাম ও ইউনিয়নে প্রার্থীর স্বজনরা গণসংযোগে অংশ নেন। এম নাসের রহমানের সহধর্মিনী রেজিনা নাসের, পুত্র নাবিল রহমান, কন্যা আমিরা রহমান এবং সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের পুত্র সফিউর রহমান

দৌলতদিয়ায় ৪ দিনেও উদ্ধার হয়নি পদ্মায় নিখোঁজ যুবক, পাল্টাপাল্টি অভিযোগ

দৌলতদিয়ায় ৪ দিনেও উদ্ধার হয়নি পদ্মায় নিখোঁজ যুবক, পাল্টাপাল্টি অভিযোগ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলত‌দিয়ায় ফেরির পন্টুন হতে পড়ে পদ্মা নদীতে নি‌খোঁ‌জ যুবক রেজাউল শিকদারের (৩৫) সন্ধান মেলেনি শুক্রবার দুপুর পর্যন্ত গত ৪ দিনেও।  সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর শাহাদাৎ মেম্বার পাড়ার মৃত মহিউদ্দিন শিকদারের ছেলে।  রেজাউলের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ৪ টি মাদক, ২টি ছিনতাই ও ১টি জুয়ার মামলা রয়েছে।  প্রত্যক্ষদর্শী ও স্হানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দি‌কে দৌলত‌দিয়া