
প্রকাশ: ১৪ জুন ২০২১, ২০:৩

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.মনির হাওলাদার (১৯) নামের এক কলেজ শিক্ষার্থী'র মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুন) সকালে ধুলাসার ইউপির বড়হরপাড়া নির্মানাধীন মুজিব কিল্লায় এ ঘটনা ঘটে। মৃত মনির উপজেলার ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে ও কুয়াকাটা খানাবাদ কলেজের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলেজ বন্ধ থাকায় প্রায় সময় রাজমিস্ত্রিদের সাথে কাজ করতো মনির। সকালে ধুলাসার মুজিব কিল্লায় কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয় মনির। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।মহিপুর থানার ওসি মনিরুজ্জামানা জানান,খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
