
প্রকাশ: ১২ জুন ২০২১, ১:৫২

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সফিকুল ইসলাম, পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় এবং বদলির কারণে বিদয়ী সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে পুলিশ লাইনস্ আর্দশ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। পুলিশ লাইনস্ আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদেরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মীর মনির হোসেন, সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দিন, বিউটি আক্তার এবং রুবেল আহম্মেদ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক তানজিয়া আক্তার।
পরে সফিকুল ইসলামকে ক্রেস্ট প্রধান এবং ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
#ইনিউজ৭১/জিয়া/২০২১