
প্রকাশ: ১২ জুন ২০২১, ১৮:১২

টাঙ্গাইল সদরে ৬০ লিটার দেশীয় চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার ভোরে টাঙ্গাইল শহড়ের কলেজ পাড়ার মুচিপট্টি থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, ওই এলাকার উজ্জল রবি দাস (৩৩), বীনা রবি দাস (৪২), ফোলশ^রী রবি দাস (৩৬),
অপরদিকে একই সময়ে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার লাউহাটি গ্রাম থেকে ৫ গ্রাম হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আসামী এই এলাকার মৃত- ফটিক খান এর ছেলে, মোঃ পাঠান খান (৫৩)।র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এই তথ্য জানিয়েছেন।

