
প্রকাশ: ১০ জুন ২০২১, ১৫:৫৫

স্বাস্থ্য অধিদপ্তরের এ্যাডোলসেন্ট এন্ড স্কুল হেলথ্ প্রোগ্রাম এর ব্যবস্থাপনায়, বরিশালের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওরিয়েন্টেশন অব গেইটকিপারস্ অন এ্যাডোলসেন্ট হেলথ্ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে বৃহস্পতিবার ১০ জুন সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনের তাৎপর্য নিয়ে মুক্ত আলোচনা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন অর রশিদ।
ওরিয়েন্টেশনে এসময় উপস্থিত ছিলেন বড়জালিয়া ইউপি চেয়ারম্যান পন্ডিত শাহবুদ্দিন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারী বিভিন্ন ইউনিয়নের মসজিদের ইমামগণ, কাজী সাহেবগণ, মাদ্রাসার শিক্ষকগণ ও গণমাধ্যমকর্মী।

ওরিয়েন্টেশনের সার্বিক সহযোগিতায় ছিলেন ইপিআই মেডিকেল টেকনোলজিস্ট মোঃ লোকমান হোসেন। ওরিয়েন্টেশনে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যের ঝুঁকি, যৌন ও মানসিক বিকাশ, পুষ্টি, বাল্যবিয়ে, কিশোরীকালীন গর্ভধারণের ঝুঁকি, প্রজনন তন্ত্রের সমস্যার কারণ, নিরাপদ মাতৃত্ব, গর্ভকালীন চেকআপ, মাদক ইত্যাদি বিষয়ে মুক্ত আলোচনা করা হয়েছে।
