
প্রকাশ: ৯ জুন ২০২১, ১৮:২১

রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর পূর্বপাড়া গ্রাম থেকে ২ কেজি গাঁজা ও গাজা বিক্রিত নগদ ৫ লক্ষাক্ষিক টাকাসহ ২ জন কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
এ ব্যাপারে বুধবার (৯ জুন) সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা আসামিরা হলো, পূর্বপাড়া গ্রামের আরজু শেখের স্ত্রী পলি আক্তার ভাবনা ও পাশ্ববর্তী ইন্দ্রনারায়নপুরের কামালদিয়া গ্রামের মৃত রহমত প্রামাণিকের ছেলে সাগর প্রামানিক।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংসাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে পলি আক্তার ভাবনার বাড়ীতে অভিযান চালিয়ে তাদেরকে মাদক সহ গ্রেপ্তার করা হয়। সে সময় পলি আক্তার ভাবনার বসত ঘর থেকে বিক্রির জন্য ছোট ছোট প্যাকেট করে রাখা ২ কেজি গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ৫ লাখ ১০ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়। একই সাথে পলি আক্তার ভাবনা ও সেখানে অবস্থান করা সাগর প্রামানিককে গ্রেপ্তার করা হয়।
