
প্রকাশ: ৭ জুন ২০২১, ২০:০

ভূমিসেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল, এই স্লোগান সামনে রেখে সারা দেশের মতো রাজবাড়ীর গোয়ালন্দে ভূমিসেবা সপ্তাহ ২০২১ পালিত হচ্ছে।
রবিবার (৬ জুন) বিকালে উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আজিজুল হক খান মামুন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, গোয়ালন্দ পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আঃ রহমান মন্ডল, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন,দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম, পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি প্রমুখ।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আজিজুল হক খান মামুন বলেন, সরকার ঘোষিত ৩০ জুন থেকে ম্যানুয়াল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর নেওয়া বন্ধ হবে। এ সময় ভূমি সেবা সপ্তাহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয় করেন।
তিনি আরো বলেন, প্রতিবছর ভূমি উন্নয়ন কর অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে গ্রহণ করা হবে। এ জন্য সব ভূমি মালিকদের ডিজিটাল রেজিস্ট্রেশনের আওতায় আসারও আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।