
প্রকাশ: ৩ জুন ২০২১, ১০:৩০

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম বেগবান করতে ঝটিকা পরিদর্শন করলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ রাসেল । আজ বৃহস্পতিবার (৩জুন) সকাল ৭টায় তিনি হঠাৎই হাজির হন নগরীর রুপাতলী বাসস্ট্যান্ড এলাকায়।
এ সময় তিনি ট্রাফিক পোস্টে দায়িত্বরত অফিসার এবং ফোর্সদের উপস্থিতি চেক করেন। এছাড়া তাৎক্ষণিক চেকপোস্টে মোটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ব্যবহার করার জন্য ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের পরামর্শ দেন এবং চেক করেন।

প্রায় দেড় ঘন্টাব্যাপী চেকপোস্ট চলাকালীন করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে করনিয় সম্পর্কে পথসভা করেন। পথসভায় করোনা প্রতিরোধে বিএমপি কমিশনারের নির্দেশনা বিষয়ে আলোচনা করেন তিনি।