বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬২৯ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

মাথা গোঁজার ঠাঁই নাই প্রতিবন্ধী মারুফের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ জুন ২০২১, ১৮:২৮

শেয়ার করুনঃ
মাথা গোঁজার ঠাঁই নাই প্রতিবন্ধী মারুফের

বয়স মাত্র ৩০ বছর যুবক শরিফুল ইসলাম মারুফ এলাকায় ‘পোড়া’ নামেই বেশি পরিচিত। দিনাজপুর হিলির পার্শ্ববর্তী ঘোড়াঘাট উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত আসাদ আলীর ছেলে তিনি। জন্মের দেড় বছর পরেই ধান সিদ্ধ করা চুলাতে পড়ে পুড়ে যায় তার দুটি হাত এবং মুখের কিছু অংশ।

এরপর থেকে অচল দুটি হাত নিয়ে প্রতিবন্ধী মারুফ মানবেতর জীবন যাপন করছেন। নিম্ন মধ্যবিত্ত পরিবারের তিন ভাই ও তিন বোনের মধ্যে মারুফ সর্ব কনিষ্ঠ। বাবা মারা গেছেন কয়েক বছর আগে। তার বৃদ্ধ মা সুফিয়া বেগমও ব্রেন স্ট্রোক করে দীর্ঘদিন থেকে বিছানায় শয্যাশায়ী।

আরও

আত্রাইয়ে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, প্রতিমা সাজাতে ব্যস্ত শিল্পীরা

আত্রাইয়ে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, প্রতিমা সাজাতে ব্যস্ত শিল্পীরা

পুড়ে যাওয়া দুটি হাত নিয়েই দরিদ্র ঘরের সন্তান মারুফ প্রাথমিক পেড়িয়ে মাধ্যমিকের বারান্দায় পা রেখেছিলেন। তবে পরিবারের অভাবের কারণে ষষ্ঠ শ্রেণিতে পড়া অবস্থায় শিক্ষাজীবন থেমে যায় মারুফের।

আরও

রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাতিল ৬১ ফ্লাইটে ভোগান্তিতে ৯ হাজার যাত্রী

রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাতিল ৬১ ফ্লাইটে ভোগান্তিতে ৯ হাজার যাত্রী

এরপর জীবনের নেমে আসে কর্মযুদ্ধ। অচল দুটি হাত নিয়ে মানুষের হোটেলে কাজ শুরু করেন তিনি। তবে অচল হাত নিয়ে বেশি দিন টিকে থাকতে পারেননি হোটেলে। সর্বশেষ দীর্ঘদিন হাটে-বাজারে নাইট গার্ডের কাজ করেছেন তিনি। বর্তমানে বাজারে এবং রাস্তাঘাটে হাত পেতে জীবন চলে প্রতিবন্ধী মারুফের।

প্রতিবন্ধীহিলি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

ছোট বেলার ইচ্ছা ছিল, তিনি ভালো একজন খেলোয়াড় হবেন। প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও ক্রীড়া চর্চায় তার বেশ আগ্রহ ছিল। ২০০৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত আঞ্চলিক বিভিন্ন টুর্নামেন্টে ফুটবল খেলতেন তিনি। স্থানীয় ফুটবলের জগতে বেশ সুনামও কুড়িয়েছিল মারুফ। তবে পেটের তাগিতে এবং শারীরিক অক্ষমতায় ফুটবলের জগত থেকে ফিরে আসতে হয়েছে তাকে।

প্রতিবন্ধীদেরকে পুনর্বাসন এবং সহযোগিতায় সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিলেও, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং জন্মনিবন্ধনের বেড়াজালে আজ পর্যন্ত কোনো সরকারি সুবিধা ও সহযোগিতা পাননি প্রতিবন্ধী মারুফ। বয়স প্রমাণে টিকার কার্ড এবং শিক্ষাগত যোগ্যতার কোনো কাগজ না থাকায় আজ পর্যন্ত করতে পারেনি জন্মনিবন্ধনের কার্ড।

পাশাপাশি পুড়ে যাওয়া দুটি হাতের ফিঙ্গার প্রিন্ট না থাকায় এবং মুখের অনেকাংশ পুড়ে যাওয়ায় চোখের আইরিশ স্ক্যানে জটিলতা থাকায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি মারুফ। সব মিলিয়ে বাংলাদেশে জন্মগ্রহণ করা ৩০ বছর বয়সী মারুফ কাগজে কলমে আজও বাংলাদেশের নাগরিক হতে পারেননি।

জন্মনিবন্ধনের কার্ড করতে তিনি ঘোড়াঘাট পৌরসভার বারান্দায় ঘুরেছেন দিনের পর দিন। কিন্তু যথাযথ কাগজ না থাকায় জনপ্রতিনিধিদের হাতে-পায়ে ধরেও জন্মনিবন্ধন কার্ড করতে পারেননি মারুফ। একই ভাবে উপজেলা নির্বাচন কমিশনের কার্যালয়েও ঘুরেছেন পাগলের মতো। কিন্তু সেখানেও ব্যর্থতার দাগ নিয়ে ফিরে আসতে হয়েছে তাকে।

ফলে প্রতিবন্ধীদের জন্য সরকারের দেয়া বিভিন্ন সহযোগিতা পাবার জন্য দিনের পর দিন আবেদন করলেও জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র না থাকায় কোনো সুযোগ সুবিধা কপালে জোটেনি প্রতিবন্ধী মারুফের।

প্রতিবন্ধী শরিফুল ইসলাম মারুফ বলেন, ‘আমার বাপ-দাদার কয়েকটি প্রজন্ম বাংলাদেশে জন্ম। তবে আমার ৩১ বছর চলমান হওয়া সত্ত্বেও বাংলাদেশের নাগরিক হতে পারলাম না। জন্মনিবন্ধনের জন্য পৌরসভায় শত শত বার ঘুরেছি। টিকার কার্ড এবং বাড়ির ট্যাক্সের কাগজ নিয়ে আসতে বলে।’

তিনি বলেন, ‘টিকার কার্ড নেই। বাবা-মা আদৌ আমাকে টিকা দিয়েছে কিনা, তাও জানি না। আর ট্যাক্সের কাগজ? মাথা গোজার ঠাঁই নেই। ভাঙা একটি ঘরে থাকি। খেয়ে না খেয়ে দিন চলে। তো ট্যাক্স দেবো কোথায় থেকে? আর ট্যাক্সের কাগজই বা পাব কোথায়? ভোটার আইডি কার্ড করতে গিয়েও একই সমস্যা।’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

প্রতিবন্ধী মারুফ বলেন, ‘অচল দুটি হাত দিয়ে কিছু করতে পারি না। তবুও কষ্ট করে মানুষের সহযোগিতা নিয়ে দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজকর্ম করি। উপজেলা সমাজসেবা অফিসে একাধিকবার সহযোগিতার জন্য গিয়েছিলাম। তারাও ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন নিয়ে আসতে বলে।’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার চেয়েও সুস্থ অনেক প্রতিবন্ধী প্রতিনিয়ত সরকারের বিভিন্ন সাহায্য সহযোগিতা পাচ্ছে। আমি শুধু চোখ মেলে দেখি আর নিজের জন্য আফসোস করি। গরিব বলে এবং নিজের চাচা-খালু না থাকায় আমি একটি প্রতিবন্ধী ভাতার কার্ড পর্যন্ত পেলাম না।’

এ প্রসঙ্গে জানতে চাইলে ঘোড়াঘাট পৌরসভার মেয়র আব্দুস সাত্তার মিলন বলেন, ‘আমি একাধিকবার তাকে জন্মনিবন্ধন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে বলেছিলাম। একটি জন্মনিবন্ধন করতে বেশ কয়েকটি ডকুমেন্টস জমা দিতে হয়। কিন্তু সে কোনো কাগজপত্র জমা দিতে পারেনি। জন্মনিবন্ধন কার্যক্রম এখন সরাসরি অনলাইন প্রক্রিয়াতে চলে গিয়েছে।’

তিনি বলেন, ‘অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করতে না পারলে জন্মনিবন্ধন করা সম্ভব নয়। এই প্রক্রিয়াতে আমাদের কোনো হাত নেই। আবার জন্মনিবন্ধন বা এনআইডি কার্ড না থাকায় সে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তাকে আমরা কোনো সরকারি সহায়তা দিতে পারিনি।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহজাহান মানিক বলেন, ‘মারুফসহ আরও দুজন প্রতিবন্ধীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আমরা গত মাসের ২৪ তারিখে দ্বিতীয় দফায় কমিশনে চিঠি পাঠিয়েছি। এর আগে তারা কেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেনি, তা আমার জানা নেই।’

তিনি বলেন, ‘গত মার্চ মাসে পৌরসভা কর্তৃপক্ষ আমাকে অবহিত করে যে, মারুফ নামে একজন প্রতিবন্ধী ভোটার তালিকায় যুক্ত হতে পারেনি। ফলে সে সরকারি বিভিন্ন সহযোগিতা থেকে বঞ্চিত হচ্ছে। পরে আমি নিজ উদ্যোগে মারুফকে অফিসে ডেকে নিয়ে তার ছবি নিয়েছি।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহজাহান আরও বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের অনুমোদন পেলেই আমরা তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবো এবং ভোটার আইডি কার্ড তাদের হাতে তুলে দিতে পারবো। আশা করছি, আগামী এক মাসের মধ্যেই তারা ভোটার তালিকায় যুক্ত হতে পারবে।’

#ইনিউজ৭১/জিয়া/২০২১

সর্বশেষ সংবাদ

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

হুতিদের হামলার প্রভাবে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, বিপাকে যাত্রীরা

হুতিদের হামলার প্রভাবে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, বিপাকে যাত্রীরা

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

এ সম্পর্কিত আরও পড়ুন

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সাখাওয়াত হোসেন (২৭) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার আটাপুর ইউনিয়নের পাথরঘাটা ব্রিজের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করেছে এবং অটোচার্জার মিশুকটি ছিনতাই করেছে। নিহত সাখাওয়াত উপজেলার উচাই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। তিনি পেশায়

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ১৪ অক্টোবর, ঝিনাইদহবাসীর জন্য বেদনাবিধুর ও গৌরবগাথার দিন ঐতিহাসিক আবাইপুর দিবস। ১৯৭১ সালের এই দিনে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিকামী বীর মুক্তিযোদ্ধাদের রক্তক্ষয়ী সম্মুখযুদ্ধ সংঘটিত হয়। দেশের স্বাধীনতার জন্য সেই যুদ্ধে ১৪ জন বীর মুক্তিযোদ্ধা এবং চারজন সাধারণ গ্রামবাসীসহ মোট ১৮ জন শহীদ হন। মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি বীরত্ব, আত্মত্যাগ ও দেশপ্রেমের অনন্য স্মারক হিসেবে বিবেচিত।

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টা ১৫ মিনিটে কারখানাটিতে আগুন লাগার খবর পায় সংস্থাটি। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর প্রস্তুতি নেওয়া হয়। সকাল

আত্রাইয়ে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, প্রতিমা সাজাতে ব্যস্ত শিল্পীরা

আত্রাইয়ে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, প্রতিমা সাজাতে ব্যস্ত শিল্পীরা

নওগাঁর আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। শরতের শুভ্র কাশফুল আর নীল আকাশের সঙ্গে প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বানের মধ্য দিয়ে শুরু হতে যাওয়া এ উৎসব সামনে রেখে দিন-রাত প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, খড়, বাঁশ, কাঠ, সুতলি ও কাদামাটি দিয়ে তৈরি

বানারীপাড়া থানার ওসি-এসআইয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অপহরণের অভিযোগ

বানারীপাড়া থানার ওসি-এসআইয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অপহরণের অভিযোগ

বরিশালের বানারীপাড়ায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে পোশাকের অপব্যবহার, মারধর, ভয়ভীতি প্রদর্শন, অবৈধ আটক এবং এক নাবালিকা শিশুকে জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী জালিছ মাহমুদ বাদী হয়ে বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। মামলার বিবাদীরা হলেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: মজিবর রহমান, এসআই জাহিদসহ অজ্ঞাতনামা ৪/৫জন। মামলার নথি অনুযায়ী, বাদী পেশায় একজন রাজমিস্ত্রি। তাঁর অভিযোগ,

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট