
প্রকাশ: ২ জুন ২০২১, ১৮:৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পিকআপ-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে বড় ভাই নিহত ও ছোট ভাই গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (১ জুন) বিকাল ৫ টার দিকে উপজেলার সোনাহাট ইউনিয়নের দাদা মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোটর সাইকেল আরোহী ভূরুঙ্গামারী বিআরডিবি অফিসের সুপারভাইজার আতিকুর রহমান বিপ্লব। বিপ্লব উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারীর পাঁচমাথা গ্রামের বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে উপজেলার বলদিয়া ইউনিয়নে বিআরডিবির সমবায় সমিতির কাজ শেষে ছোট ভাই মেহেদী হাসান সহ মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিল বিপ্লব। সোনাহাটের দাদা মোড় নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি পিক আপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে বিপ্লব ও তার ভাই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভূরুঙ্গামারী হাসপাতালে পাঠায়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত আনুমানিক ৮ টায় বিপ্লবের মৃত্যু হয়। নিহত বিপ্লবের ছোট ভাই মেহেদী হাসানকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেলে ভর্তি করানো হয়।
বিআরডিবির উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর চেয়ারম্যান ফজলুল হক বলেন, বিপ্লব বলদিয়া ইউনিয়নে সমিতির কাজ শেষে ফেরার পথে পিক আপ ভ্যানের সাথে সংঘর্ষে গুরুতর আহত হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি


কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম পিকআপ ভ্যানটি আটকের সত্যতা স্বীকার করে জানান, পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে।
#ইনিউজ৭১/জিয়া/২০২১