শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬১৬ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সরাইলে বেড়েছে মাদকে'র বিস্তার!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ জুন ২০২১, ২৩:১৯

শেয়ার করুনঃ
সরাইলে বেড়েছে মাদকে'র বিস্তার!

ইয়াবা বতর্মান সমাজের সবচেয়ে বড় কাঁটা । নেশার উপাদানের মধ্যে মাথাব্যথার বড় কারণ ইয়াবা। তরুণ সমাজের কাছে ইয়াবা সর্বাধিক  জনপ্রিয় এবং পাচারের ক্ষেত্রে তুলনামূলক সহজ। এর কারণ ইয়াবার গঠন।

আরও

ঝিনাইদহে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে রাশেদ খানের মতবিনিময়

ঝিনাইদহে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে রাশেদ খানের মতবিনিময়

ছোট ট্যাবলেট আকৃতির এই নেশাদ্রব্য যে কোনো স্থানে অধিক পরিমাণ লুকিয়ে রাখা যায়। নেশাগ্রস্তদের কাছে ইয়াবা ‘বাবা’ নামে পরিচিত। ইয়াবার নেশায় আজ শহরসহ গ্রামাঞ্চলের যুব সমাজ বুঁদ হয়ে রয়েছে। প্রতিদিন প্রতিক্ষণ ইয়াবা আসক্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে। 

মাদকাসক্তি হচ্ছে সব অপরাধের মূল। একজন মানুষ যখন অপরাধ জগতে পা বাড়ায়,প্রথম সিঁড়িটি হলো মাদকদ্রব্য। আশির দশকে আমাদের দেশে হেরোইনের আগ্রাসন ঘটে। ওই দশকের শেষ দিকে ফেনসিডিল মাদক রাজ্যের চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হয়। নব্বইয়ের দশকের শেষ দিকে ইয়াবার আগমন ঘটে মাদক রাজ্যে। প্রথম দিকে এ আগ্রাসনকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। এখন ইয়াবার থাবায় আক্রান্ত দেশের প্রায় প্রতিটি এলাকা। অভিজাত তরুণ-তরুণীদের একটি উল্লেখযোগ্য অংশ ইয়াবা নেশায় আসক্ত।

আরও

কুয়াকাটায় জালনোট প্রচলন রোধে জনসচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত

কুয়াকাটায় জালনোট প্রচলন রোধে জনসচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

যেকোনো পরিবার এবং সমাজের জন্য মাদকাসক্ত ব্যক্তি হুমকিস্বরূপ। মাদকাসক্ত ব্যক্তি অন্যায় কাজ করতে দ্বিধা বোধ করে না। তারা সমাজের অনেক ক্ষতি করে থাকে। মাদকাসক্তির কারণেই পারিবারিক অশান্তি,চাঁদাবাজি, ছিনতাই-রাহাজানি, ডাকাতি ও খুনখারাবির ঘটনা বৃদ্ধি পাচ্ছে এবং অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে; যা সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধিসহ বিশৃঙ্খলা সৃষ্টি করে।

মাদকাসক্তি দেশে সংঘটিত অপরাধের একাংশের প্রধান নিয়ামক হয়ে দাঁড়িয়েছে। পারিবারিক বিপর্যয়গুলো বিশেষজ্ঞদের বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছে। এই সর্বনাশ মাদক ব্যবসায়ী সিন্ডিকেট চক্রকে মোটেও বিচলিত করে না। তারা কেবলই বোঝে ব্যবসা। তরুণ প্রজন্মের হাতে তুলে দিচ্ছে মরণনেশার উপকরণ মাদক। তরতাজা তরুণদের মেধা, বিবেক, লেখাপড়া, মনুষ্যত্ব সবকিছু ধ্বংস করে দিচ্ছে ইয়াবার ভয়াবহ নেশা। বিনষ্ট করে দিচ্ছে স্নেহ, মায়া, ভালোবাসা, পারিবারিক সুবন্ধন। মাদকাসক্ত সন্তানের হাতে অহরহ বাবা-মা, ঘনিষ্ঠ স্বজন নির্মম অপমান অপদস্তের শিকার হচ্ছে।

 এমন কাহিনী সরাইলের এক,মা- বাবার আদর ছেলে নেশায় আসক্ত হয়ে ঘরের জিনিসপত্র ভেঙে ফেলে। মা ঘরে কাজ করে। বাবা ঢাকা ঘুরে ঘুরে সবজির ব্যবসা । তিন ভাই এক বোনের মধ্যে সে হল বড়।  অনটনের সংসারে  বাবার সামান্য আয়ের মধ্যে চলতে হয় সংসার। তবে সে প্রতিদিনই মারধোর করে মাদকাসক্ত হয়ে।  টাকা না পেয়ে ঘরের জিনিসপত্র ভাঙ্গে, মারধোর করে। ছেলের এমন যন্ত্রণা সহ্য না করতে পেরে এ বিষয়ে অনেক দপ্তরে  অভিযোগ করলেও কোন প্রকার লাভ হয়নি অসহায় পরিবারটির ভাষ্যমতে।

 তথ্য সুত্রে জানা যায়,ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলা থেকে বিভিন্ন মাদকদ্রব্য সরাইলে ঢুকে। বিজয় নগরের পাশের উপজেলা যোগাযোগ  ঢাকা- সিলেট মহা সড়কে দিয়ে সরাইলে মাদক সহজ রোড় হিসাবে মাদকদ্রব্য বিভিন্ন যানবাহনে এ উপজেলায় রাতে- দিনে আসছে। কোন কোন সময় রোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে মাদকসহ গ্রেপ্তার হয়। এদিকে জানাযায়,হাইওয়ে পুলিশের  মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। 

সরাইল উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি এড. আশরাফ উদ্দিন মন্তু বলেন, মাদকের ভয়াবহতার কারণে যুবসমাজ ধ্বংসের পথে চলে গেছে। সচরাচর মাদকের অভিযান না থাকায়, মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী সরাইলে বেড়েছে। প্রশাসনের নিকট অনুরোধ করে এ আইনজীবী আরো বলেন,অতিশীঘ্রই মাদক  বিরোধী অভিযান পরিচালনা করে মাদকের সাথে যারা জড়িত আছে "সে যেই হোক" অপরাধীদের'কে গ্রেপ্তার করেন। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি  হাজী ইকবাল হোসেন বলেন,সরাইলে বর্তমানে মাদক যেভাবে ছড়িয়ে পড়েছে। মাদকসেবীদের হাতে সহজে  মাদকদ্রব্য আসে, এমন অবস্থা চলতে থাকলে ভয়াবহ রূপ ধারণ করবে। তিনি এ সময় আরো বলেন,প্রশাসনসহ সকলকেই মাদকদ্রব্যের বিরুদ্ধে সরাসরি  মাঠে কাজ করতে হবে। মাদকের থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে।

সরাইল উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান আবু হানিফ বলেন,বর্তমানে যুব সমাজ ধ্বংসের মূল কারনই হল মাদকদ্রব। ইয়াবা এখন ঘরে ঘরে বিস্তার করেছে। এ মাদকের ধ্বংস থেকে বতর্মান যুব সমাজকে রক্ষা করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীসহ আমরা সকলেই এগিয়ে আসতে হবে।

 এ ব্যাপারে জানতে চাওয়া হলে খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম বলেন, খাঁটিহাতা হাইওয়ে থানায় যোগদান করেছি  কিছুদিন হয়েছে, এরই মধ্যে একজনকে গ্রেপ্তারসহ চারকেজি গাঁজা উদ্ধার করেছি। ওসি বলেন, মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে । 

 রোববার সরাইল প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা সভায় সরাইল থানা অফিসার ইনচার্জ ( ওসি) আসলাম হোসেন মাদকের বিষয়ে তাঁর বক্তব্যে বলেন, মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী কাউকে ছাড় দেওয়া যাবে না, এরাই দেশও জাতির শত্রু। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিলেন সদ্য যোগদানকৃত সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন।

এদিকে (৩০মে )রোববার  সকালে প্রশাসনের উদ্যোগে সরাইল উপজেলা  আইন-শৃঙ্খলা ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর তাঁর বক্তব্যে বলেন, সরাইলে মাদকের প্রভাব বিস্তার করেছে বিশেষ করে  সরাইল সদর কালিকচ্ছ ও শাহবাজপুর ইউনিয়নে।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল হক মৃদুল বলেন, মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মা- বাবা অনেক সময় লিখিত অভিযোগ নিয়ে আসেন,এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতে মোবাইলকোর্ট করা যায় না। তবে মাদকদ্রব্য সহ হাতেনাতে ম্যাজিস্ট্রেটের সামনে অপরাধ সংঘটিত বা শাস্তিযোগ্য হলে মোবাইল কোর্টে সাজা দেওয়া যায়। এ বিষয়ে  আদালতে বা থানায় নিয়মিত মামলা দিতে পরামর্শ দেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো. আরিফুল হক মৃদুল।

 উল্লেখ্য থাকে যে, সম্প্রতি সোমবার দুপুর ১টায় সরাইল থানার পুলিশ কালিকচ্ছ অভিযান চালায়। দুইঘন্টাব্যাপী অভিযানকালে ঋষি বাড়ির মাটির নীচ থেকে মদ তৈরীর সরঞ্জাম,কন্টিনসহ ৯০ শত লিটার মদ উদ্ধার করে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছেন।

সর্বশেষ সংবাদ

কোনো কথা বলব না, নীরব থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

কোনো কথা বলব না, নীরব থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিনিয়োগ বাড়িয়ে বন্ধ শিল্পকারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

বিনিয়োগ বাড়িয়ে বন্ধ শিল্পকারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের ৮ প্রমিলা খেলোয়াড় পেলেন বাইসাইকেল

গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের ৮ প্রমিলা খেলোয়াড় পেলেন বাইসাইকেল

ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইয়ের পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিলেন গৃহবধূ

ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইয়ের পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিলেন গৃহবধূ

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু

জনপ্রিয় সংবাদ

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

এ সম্পর্কিত আরও পড়ুন

গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের ৮ প্রমিলা খেলোয়াড় পেলেন বাইসাইকেল

গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের ৮ প্রমিলা খেলোয়াড় পেলেন বাইসাইকেল

রাজবাড়ীর গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের ৮ জন প্রমিলা খেলোয়াড়কে উপজেলা প্রশাসনের পক্ষ হতে উপহার হিসেবে দেয়া হয়েছে বাইসাইকেল। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে  উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস তাদের হাতে বাইসাইকেলগুলো তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক

ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইয়ের পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিলেন গৃহবধূ

ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইয়ের পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিলেন গৃহবধূ

ঝালকাঠি সদর উপজেলায় ননদের জামাইয়ের পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। তবে অভিযুক্ত গৃহবধূ দাবি করেছেন, ধর্ষণচেষ্টা থেকে আত্মরক্ষা করতেই তিনি এ ঘটনা ঘটিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার গাবারামচন্দ্রপুর ইউনিয়নের রমজানকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিঠু মল্লিক (৪০) বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার চাখার এলাকার মৃত মোশাররফ মল্লিকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঝালকাঠিতে শ্বশুরবাড়িতে বসবাস করতেন এবং

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমরান মিয়া (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কালাপুর ইউনিয়নের বরুনা হাজীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান মিয়া হাজীপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।  স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে একটি ফিশারিতে মাছ ধরতে যান ইমরান। সেখানে অসতর্কতাবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে

ঝিনাইদহে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে রাশেদ খানের মতবিনিময়

ঝিনাইদহে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে রাশেদ খানের মতবিনিময়

ঝিনাইদহে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজ ও সাংবাদিক সমাজের সাথে এক সৌজন্য ও সার্বিক পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা)  মোঃ রাশেদ খান।  তিনি তাঁর বক্তব্যে এলাকার সার্বিক উন্নয়ন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং গণমাধ্যমের ভূূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

কুয়াকাটায় জালনোট প্রচলন রোধে জনসচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত

কুয়াকাটায় জালনোট প্রচলন রোধে জনসচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত

পর্যটন নগরী কুয়াকাটায় জালনোট প্রচলন রোধে বাংলাদেশ ব্যাংকের জনসচেতনতাবৃদ্ধিমুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের যুব পান্থ নিবাস হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক, বরিশাল এ কর্মশালার আয়োজন করেন। এতে সহযোগিতা করেন কুয়াকাটা,আলীপুর, মহিপুর এলাকার ১৪ টি তফসীলী ব্যংক। কর্মশালায় ব্যংক কর্মকর্তা, গ্রাহক ও সাধারণ ব্যবসায়ীরা অংশগ্রহণ করে। অগ্রণী ব্যাংক পিলএসি, পটুয়াখালী আঞ্চলিক