
প্রকাশ: ১ জুন ২০২১, ১৮:৭

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পণ্যের মূল্য তালিকা ও পণ্যের উৎপাদন এবং মেয়াদোর্ত্তীনের তারিখ না থাকায় ২ মুুদি দোকানদারকে সর্বনিম্ন সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার (১লা জুন ) দুপুরে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বাইপাস সড়কের পাশে অবস্থিত দুটি মুদি দোকানে অভিযান চালিয়ে পন্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ ২ ব্যবসায়ীকে অর্থদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত ।

অর্থদন্ড পাওয়া ব্যবসায়ীরা হলেন, মোঃ চুন্নু মন্ডল (৪৫) ও মোঃ শাকিল মোল্লা (২১)।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম বলেন, পণ্যের মেয়াদোর্ত্তীনের তারিখ না থাকায় দুই ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
