
প্রকাশ: ৩১ মে ২০২১, ১৯:৪০

জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতীয় আমদানী নিষিদ্ধ ৪০ বোতল ফেনসিডিল ও ১২৫ পিচ এ্যাম্পলসহ মিরাজুল ইসলাম(১৯) নামের এক মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার ভোর রাতে উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মিরাজুল ইসলাম ওই গ্রামের মোস্তাকের ছেলে।

পাঁচবিবি থানার এসআই মোঃ গোলাম মোস্তফা জানান,গোপন সংবাদের ভিত্তিতে বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে থানায় মামলা দায়ের পূর্বক আজ জয়পুরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি