
প্রকাশ: ৩১ মে ২০২১, ১৩:৭

৩১ মে বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২১ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলােচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শাহজাহান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল লতিফ মজুমদারসহ আরও অনেকে।
অনুষ্ঠানে অতিথিরা তামাকের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে আলোচনা করেন।