
প্রকাশ: ৩০ মে ২০২১, ১৯:২২

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া- পাটুরিয়ায় পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও স্রোত দেখা দেওয়ায় এবং লকডাউনে যাত্রী বাহী বাস চলাচল বন্ধ থাকার পর পুনরায় বাস চলাচল শুরু করায় এ নৌরুটে গাড়ির বাড়তি চাপে ফেরি ঘাটে নদী পারের অপেক্ষায় প্রায় ৬ শতাধিক পন্যবাহি ট্রাক ও দেড় শতাধিক যাত্রী বাহী বাস মহাসড়কে দীর্ঘ লাইন দিয়ে অপেক্ষায় রয়েছে। মহাসড়কে তৈরি হয়েছে গাড়ী দীর্ঘ লাইন।
রোববার (৩০ মে) দুপুরে দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় সাড়ে ৪ শতাধিক বাস ও ট্রাক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড়ে প্রায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক সড়কে ফেরি পারের অপেক্ষায় সিরিয়ালে থাকতে দেখা গেছে।।
গোয়ালন্দ মোড়ে অপচনশীল পন্য বাহী ট্রাক আটকে রাখা হয়েছে ।
এ নৌরুটে ৯টি রোরো ফেরি ও ৭ টি ইউটিলিটি ফেরি চলাচল করছে। দৌলতদিয়া ঘাটে ৭ টি ফেরি ঘাট থাকলেও ১ও ২নং ফেরি ঘাট দীর্ঘ দিন বন্ধ রয়েছে। এ ছাড়া ৫নং ফেরি ঘাটে পল্টুনে ফেরি লোড-আনলোডের জন্য তিনটি পকেটের একটিতে সংস্কার কাজ চলার কারনে ঐ পকেট কোন ফেরি ভিড়তে পারছে না।
২ টি পকেট দিয়ে গাড়ি চলছে। ছোট ফেরি গুলো আনলোড করতে আরেকটি ফেরির পিছনে অপেক্ষা করতে হচ্ছে।

দৌলতদিয়া ঘাটে কর্তব্যরত জেলা ট্রাফিক পুলিশের ইন্সেপেক্টর মো. জহুরুল হক
বলেন , যাত্রীবাহী বাস ও কাঁচামাল বোঝাই ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার হচ্ছে । অপচনশীল পন্য বোঝাই ট্রাক গুলোকে গোয়ালন্দ মোড়ে সিরিয়ালে লাইন দিয়ে রাখা হয়েছে । ফেরি পারাপারের অপেক্ষায় প্রায় ৭ শতাধিক বাস এবং পন্যবাহী ট্রাক রয়েছে।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার সহ-উপ মহাব্যবস্থাপক (এজিএম) মো.ফিরোজ শেখ বলেন, করোনাভাইরাস সংক্রমন রোধে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ ছিলো, পুনরায় বাস চলাচল শুরু হওয়ায় গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, যাত্রী ও যানবাহন পারাপারের জন্য এ রুটে ছোট-বড় ১৬টি ফেরি চলাচল করছে। জরুরি ভিত্তিতে যাত্রীবাহী বাস ও কাঁচা মাল বোঝাই ট্রাক পারাপার করা হচ্ছে।