
প্রকাশ: ২৯ মে ২০২১, ১৩:৩০

টাঙ্গাইলের মধুপুর ও মির্জাপুর থেকে মাদক ব্যাবসার সাথে জড়িত অভিযোগে তিন যুবককে আটক করেছে র্যাব-১২। শনিবার সকালে মধুপুর পন্ডুরা শেওড়া পাড়া থেকে মৃত- নাজিম উদ্দিন এর ছেলে মোঃ শফিকুল ইসলাম ও মির্জাপুর নগর ছাওয়ালী থেকে মোঃ গাদু মিয়ার ছেলে মোঃ রজ্জব মিয়া, ও মৃত মোঃ নূর উদ্দিন এর ছেলে মোঃ শাহবুদ্দিনকে আটক করা হয়।
র্যাব-১২, কোম্পানী-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান জানান, শনিবার ২৯মে সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টাঙ্গাইল জেলার মধুপুর থানার পন্ডুরা শেওড়া পাড়া থেকে ০২টি দেশীয় অস্ত্র ও ৮০ (আশি) গ্রাম হেরোইন (যার মূল্য অনুমান ৮,০০,০০০ টাকা) এবং ০৪টি বিদেশী মুদ্রা সহ মোঃ শফিকুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করেন।
অপরদিকে একই সময় মির্জাপুর থানার নগর ছাওয়ালী হতে মোঃ রজ্জব আলী, ও মোঃ শাহবুদ্দিন এর বসত ঘরের পূর্ব পাশে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৭(সাত) গ্রাম হেরোইন (যার মূল্য অনুমান ৭০,০০০ টাকা) সহ হাতেনাতে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদ তারা জানায় টাঙ্গাইল জেলার মধুপুর এবং মির্জাপুর থানা এলাকাসহ আশপাশ থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য হেরোইন সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছে বলেও তিনি জানান ।আসামীগণদের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার মধুপুর এবং মির্জাপুর থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।