
প্রকাশ: ২৮ মে ২০২১, ১৩:৫২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম শতবার্ষিকী উপলক্ষে মাদারীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে বঙ্গবন্ধু জীবনের কর্মের উপর অনলাইনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ই মে) সকালে মাদারীপুর জেলা তথ্য অফিসের হল রুমে এ পুরুস্কার বিতারন অনুষ্ঠিত হয়।জেলা তথ্য অফিসার মোঃ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন,

সহকারী তথ্য অফিসার শাহিন মিয়া,শিশু বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম, মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি শাজাহান খান, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহাবুবুর রহমান বাদল সহ অন্যান্যরা।বক্তব্য শেষে দুটি গ্রুপের ছয় জন বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতারন করা হয়।