
প্রকাশ: ২৬ মে ২০২১, ১২:৫৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার `দক্ষিণ দৌলতদিয়া ইয়াং ফাউন্ডেশন' একটি সামাজিক সংগঠন এর উদ্যোগে দক্ষিণ দৌলতদিয়া জিতু শেখের পাড়া জামে মসজিদে উন্নয়ন কাজে নগত অর্থ ৭০ হাজার টাকা অনুদান প্রদান করেছে।
মঙ্গলবার (২৫ মে) দুপুরে মসজিদ কমিটির হাতে এ নগত অর্থ তুলে দেন সংগঠনটির সহসভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক দিদার আলী খাঁন, ক্যাশিয়ার ইমরান হোসেন, রফিকুল ইসলাম, আজমত শেখ , সুলাইমান শেখ প্রমুখ।
অর্থ প্রদানের সময় উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সভাপতি আঃ বারেক মাষ্টার, সিনিয়র সহ সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খাঁন, ক্যাশিয়ার ওহাব মোল্লা, এনায়েত শেখ, নিকবর আলী খাঁন প্রমুখ।সংগঠনটি ২০২০ সালে মহামারি করোনার সময় অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে সহযোগীতার মাধ্যমে সংগঠনটি গড়ে ওঠে।
`দক্ষিণ দৌলতদিয়া ইয়াং ফাউন্ডেশন' সামাজিক সংগঠনটির অন্যতম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সভাপতি ওমান প্রবাসী আল মাসুদ রানা ‘ মুঠোফোনে জানান, আমাদের এই সংগঠনটি অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকে।

তাছাড়া ইতিমধ্যে করোনাকালিন সময়ে সুবিধাবঞ্চিত অধিকাংশ পরিবারের মাধ্যে ত্রান সামগ্রী, নগত অর্থ আমরা প্রদান করেছি। এমনকি এ সংগঠনটি কয়েকটি মসজিদে উন্নয়নের কাজে সহযোগীতা করবে। এরই প্রেক্ষিতে দক্ষিণ দৌলতদিয়া জিতু শেখের পাড়া জামে মসজিদে এ নগত ৭০ হাজার টাকা প্রদান করেছি। ইনশাআল্লাহ্ আমরা সব সময় মানবতার কাজে থাকতে চাই। সকলের দোয়া চাইছি।
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক (সিঙ্গাপুর প্রবাসী) ও অন্যন্যা সদস্যরা বলেন, মাদক থেকে বর্তমান সমাজ কে নির্মূল করতে যুব সমাজের মধ্যে সংগঠন টি ক্রিকেট, ফুটবল,ব্যাটমিন্টন খেলার ব্যাবস্থা করেছে।উল্লেখ্য দেশ, বিদেশ সহ এ সংগঠনটি প্রায় ৪০ জন সদস্য নিয়ে গঠিত।