
প্রকাশ: ২৫ মে ২০২১, ২০:৪৮

কক্সবাজারের উখিয়ায় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ ১ মাদক কারবারি রোহিঙ্গাকে আটক করেছে।সুত্র জানায়,২৫ মে দুপুর ১টায় কক্সবাজারস্থ র্যাব-১৫ এর একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে উখিয়ার হিজলিয়াস্থ হরিণমারা রাস্তার সামনে প্রধান সড়কে অভিযান পরিচালনা করে।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে একটি শপিং ব্যাগসহ ৮নং বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/৩৫ এর আশ্রিত বাসিন্দা পেঠান আলীর পুত্র মোঃ সালাম (৩৫) কে আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে শপিং ব্যাগটি তল্লাশী করে ৯হাজার ৯শ ৫০পিস পিস ইয়াবা পাওয়া যায়।

কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোঃ শেখ সাদী নিশ্চিত করে জানান, জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদককারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের পূর্বক উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে।