
প্রকাশ: ২০ মে ২০২১, ১১:৪২

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন- কোন ভাবেই যেন আমচাষী ও ব্যবসায়ীরা যেন হয়রানীর স্বীকার না হয়, সেই দিকে আমাদের লক্ষ রাখতে হবে। চলতি মৌসুমে দেশের বিভিন্ন স্থান থেকে আম কেনার জন্য যেসব ব্যবসায়ী আসবেন, তাদের জান মালের নিরাপত্তার দিকে নজর রাখতে হবে। শুধু প্রশাসনের উপর সব কিছু ছেড়ে দিলে হবে না, এ ক্ষেত্রে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
বুধবার বিকেলে নওগাঁর সাপাহারে আম বাজারজাতকরণ ও সংশ্লিষ্ট বিষয়ক আলোচনা সভায় সভায় ভার্চুয়ালী যুক্ত হয়ে ছিলেন খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। সাপাহার উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন সভাপতিত্ব করেন।
খাদ্যমন্ত্রী বলেন, নওগাঁয় আম চাষের বিল্পব ঘটেছে। আম চাষিদের সকল সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে। নিয়মিত আম বাগানগুলোতে গিয়ে চাষিদের পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। চাষিদের সমস্যা ও সমাধানে সংশ্লিদের তদারকির নির্দেশ দেন মন্ত্রী।

মন্ত্রী আরো বলেন- বর্তমানে দেশের বিভিন্ন স্থান থেকে আম কেনার জন্য যেসব ব্যবসায়ী আসবেন, তাদের জান মালের নিরাপত্তার দিকে নজর রাখতে হবে। শুধু প্রশাসনের উপর সব কিছু ছেড়ে দিলে হবে না, আপনাদের সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, কৃষি কর্মকর্তা মজিবুর রহমান, অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, মোতাহার হোসেন চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী সহ উপজেলার আম চাষী ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।#