৯৮ ব্যাচের মরহুম দুই বন্ধু জহির আহমদ ও রিদুয়ানুল হকের আত্মার মাগফেরাত কামনা করে সভায় বক্তারা বলেন, টেকনাফের প্রথম ও একমাত্র ঐক্যবদ্ধ ব্যাচ '৯৮'। ভালো কিছু করার প্রত্যয়ে এটি একটি অনেক বড় ইতিবাচক দিক।
সবাই দেশ এবং বিদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে আছে এবং নিজ নিজ কর্মক্ষেত্রে সবাই প্রতিষ্ঠিত। ব্যক্তিগতভাবে কেউ কেউ দূরে থাকলেও সবার মধ্যে আন্তরিকতার কোনোও অভাব নেই। এরই বহি: প্রকাশ এই মিলন মেলা।
আগামীতে আরও বড় পরিসরে ইফতার মাহফিল ও মিলন মেলা করার জন্য সকলের সহযোগীতা কামনা করা হয়।