বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬১০ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

প্রধানমন্ত্রীর দেয়া ঘর উপহার পেয়ে হাওরপারে খুশির বন্যা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২১, ১৭:২৪

শেয়ার করুনঃ
প্রধানমন্ত্রীর দেয়া ঘর উপহার পেয়ে হাওরপারে খুশির বন্যা

খালিয়াজুরী উপজেলা যেনো নেত্রকোনার এক বিচ্ছিন্ন দ্বীপ। বছরের অর্ধেক সময় পানিতে তলিয়ে থাকে বাকী অর্ধেক শুকনো। জীবন যাপনও এই হাওরপারে কঠিন এক যুদ্ধ। তার মাঝে কিছু সহায় সম্বলহীনদের হাওরের মাঝখানে বাঁশের খুটির তৈরি ছোট ছোট টিনের খুপরিই ছিলো তাদের ঠিকানা। 

আরও

ঘোড়াঘাটে নাশকতার মামলায় কৃষক লীগ সভাপতি গ্রেপ্তার

ঘোড়াঘাটে নাশকতার মামলায় কৃষক লীগ সভাপতি গ্রেপ্তার

নাগরিক  সুযোগ-সুবিধা থেকে বিরত এইসব মানুষ সেখানে বাস করতেন ঝড়-তুফান আর বান-আফালের (উত্তাল ঢেউ) সাথে সংগ্রাম করেই। 

উপজেলার এই দুরাবস্থা পাল্টে যাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারে। উপজেলার ছয়টি ইউনিয়নে ৮৪৩ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার আশ্রয়ন প্রকল্প -২ আওতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাচ্ছেন জমিসহ রঙ্গিন টিনশেটের পাকা ঘর। আর এসকল তত্বাবধায়ন করছেন উপজেলা প্রশাসন। 

আরও

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

উপহারপ্রধানমন্ত্রীখালিয়াজুরীনেত্রকোনা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

খালিয়াজুরী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মেন্দিপুর ইউনিয়নে ৭০ চাকুয়া ইউনিয়নে ৪৩, খালিয়াজুরী সদর ইউনিয়নে ২৬১, নগর ইউনিয়নে ৭৮, কৃষ্ণপুর ইউনিয়নে ১৮৫ ও গাজীপুর ইউনিয়নে ১৮৭ গুলো ঘর হচ্ছে। 

সবমিলিয়ে উপজেলায় ৮৪৩ টি পরিবারকে জমিসহ পাকা ঘর তৈরি করে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে। প্রথম ধাপে প্রতিটি ঘর তৈরিতে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। ঘরে রয়েছে দুইটি কক্ষ, একটি টয়লেট এবং রান্নার জন্য একটি কক্ষ ও ঘরের সামনে একটি বারান্দা। 

ইতিমধ্যেই এমন পাকা ঘর পেয়েছেন অন্তত ৪৪৩টি পরিবার। আরও ৪০০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দ্বিতীয় ধাপে কাজ চলছে। জন্ম থেকেই নাগরিক সুযোগ-সুবিধা থেকে বি ত হাওরবাসীদের সুযোগ-সুবিধা দিতে গত কয়েক বছরে একাধিক উদ্যোগ নেয় স্থানীয় উপজেলা প্রশাসন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এসব উদ্যোগের মধ্যে উপজেলার ১হাজার ৫ শত ভূমিহীন পরিবারকে খাস জমি বন্দোবস্ত দিয়ে কবুলত হস্তান্তর করা হয়। হেমনগর কান্দায় আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন, হাওরের ফসল রক্ষা বেরী বাঁধ নির্মাণ,  বিশুদ্ধ পানি সরবরাহ দিতে নলকূপ স্থাপন ও উপজেলা সদরের সাথে প্রতিটি ইউনিয়নের সংযোগ সড়ক নির্মাণ ছিলো এগুলোর মধ্যে অন্যতম।

নতুন পাকা ঘর পাওয়া খালিয়াজুরী ইউনিয়নের মমিন নগরের মো. আলাল মিয়া ( ৪৫)  জানান, হাওরের মধ্যিখানে বাঁশের পালা দিয়া ঘর বাইন্দ্যা আমরা পোলা-পুড়ি লইয়া থাকতাম। এইডাই আছিন আমরার একমাত্র ঠিহানা। অহন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরারে এই বিল্ডিং ঘর দিছে। আমরা ভালাই আছি।

কৃষ্ণপুর ইউনিয়নের জাহেরপুর গ্রামের সুবিধাভোগী মো. লিয়াকত আলী (৫৮) বলেন, স্বপ্নেও ভাবিনি নিজের একটি ঠিকানা হবে। বিল্ডিং ঘরে ছেলে মেয়ে নিয়ে থাকবো। সব কিছু হয়েছে ইউএনও স্যারের জন্য। তিনিই আমাদের দুরাবস্থার কথা সরকারের নজরে এনেছেন। তাঁর কারনেই প্রধানমন্ত্রী আমাদের বাড়ি উপহার দিয়েছেন। এজন্য শেখ হাসিনাকে ধন্যবাদ, তিনি আমাদের মতো গরীব মানুষকে ঘর দিয়েছেন।

খালিয়াজুরী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীব আহমদ জানান, মুজিবর্ষে কেউ গৃহহীন থাকবে না '-এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে উপজেলায় প্রথম ধাপে ৪৪৩ টি গৃহহীন পরিবারকে জমিসহ সেমি পাকা ঘর করে দেয়া হয়েছে। দ্বিতীয় ধাপে আরও ৪০০  ঘরের কাজ চলমান। এ মিশন বাস্তবায়নে কাজ করছি আমরা।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার এএইচএম আরিফুল ইসলাম জানান,  উপজেলাবাসীর জীবনমান উন্নয়নে তাদের জন্য ঘর তৈরিতে বরাদ্দ চেয়ে প্রধানমন্ত্রী কার্যালয় বরাবর চিঠি দিই আমরা। বরাদ্দ পাওয়ার পর কাজ শুরু করা হয়। এতে নেত্রকোনা জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান স্যারের দিক নির্দেশনা ও পরামর্শ প্রকল্প বাস্তবায়নে সাহস জুগিয়েছেন। খালিয়াজুরীর উন্নয়ন বর্তমান সরকারের বিশাল উন্নয়নযজ্ঞের একটি দৃষ্টান্ত মাত্র। 

#ইনিউজ৭১/জিয়া/২০২১

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগ আমলের সব অপরাধ তদন্তে ট্রাইব্যুনালের নতুন উদ্যোগ

আওয়ামী লীগ আমলের সব অপরাধ তদন্তে ট্রাইব্যুনালের নতুন উদ্যোগ

নিলামে নাম না লিখিয়ে আইপিএল বয়কট মোস্তাফিজের

নিলামে নাম না লিখিয়ে আইপিএল বয়কট মোস্তাফিজের

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

সুদের হার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দরপতন অব্যাহত

সুদের হার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দরপতন অব্যাহত

ট্রাম্পের নতুন শুল্কের চাপে ভারতসহ বিশ্বের বড় অর্থনীতিগুলো

ট্রাম্পের নতুন শুল্কের চাপে ভারতসহ বিশ্বের বড় অর্থনীতিগুলো

জনপ্রিয় সংবাদ

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

এ সম্পর্কিত আরও পড়ুন

মজুরি বাড়ানোর দাবিতে উত্তাল গাজীপুর, পুলিশের সঙ্গে সংঘর্ষ

মজুরি বাড়ানোর দাবিতে উত্তাল গাজীপুর, পুলিশের সঙ্গে সংঘর্ষ

মজুরি বোর্ডের বৈঠকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও অসন্তোষ দেখা দিয়েছে গাজীপুরে। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে জেলার ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, নাওজোড়, বোর্ডবাজারের সাইনবোর্ড, সালনা এবং

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা এলাকার ফকিরাবাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন চকরিয়ার খুটাখালীর সাহাব উদ্দিন (৪৩) এবং লামা এলাকার বাসিন্দা ও পটিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুল ইসলাম (২৪)। নিহত অপর তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁদের মধ্যে একজন নারী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শী

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

নওগাঁর আত্রাই ও নাটোরের নলডাঙ্গা উপজেলার সীমান্তবর্তী আত্রাই নদীতে সেতু না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন দুই উপজেলার অন্তত ৩০ থেকে ৪০টি গ্রামের মানুষ। প্রায় ১২০ মিটার প্রশস্ত নদী পারাপারে তাঁদের একমাত্র ভরসা নৌকা। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থী, কৃষক, কর্মজীবী মানুষ ও ব্যবসায়ীদের। তবে সেতু নির্মাণের প্রস্তাব উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) অন্তর্ভুক্ত হওয়ায় নতুন করে আশার সঞ্চার

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

ভারত থেকে পলাতক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং মাদক কারবারিদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে সতর্কতা জারি করেছে জয়পুরহাট-২০ বিজিবি। সীমান্ত এলাকায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছে সীমান্তরক্ষী বাহিনীটি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সীমান্তঘেঁষা হিলি রেলওয়ে স্টেশনে আয়োজিত এক সচেতনতামূলক আলোচনা সভায় এসব কথা বলেন জয়পুরহাট-২০ বিজিবির অধীনস্থ হিলি সিপিবিওপি ক্যাম্পের কমান্ডার মো. শরিফুল ইসলাম। তিনি বলেন,

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে ১৬ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। পার্লারে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে সেখানে নিয়ে গিয়ে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করার অভিযোগে কোহিনূর (৩৫) নামে এক বাড়িওয়ালীকে আটক করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া বাজার এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর ঢাকার সাভার থেকে এক