সোমবার, ১৮ মে, ২০২৬৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সড়কবিহীন সেতু: জীবনের ঝুঁকি নিয়ে চলাচল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ১৭:৫৭

শেয়ার করুনঃ
সড়কবিহীন সেতু: জীবনের ঝুঁকি নিয়ে চলাচল

নওগাঁর আত্রাইয়ে রতন ডারা খালের উপর দাঁড়িয়ে আছে সংযোগ সড়ক বিহীন একটি সেতু। সেতুটির সংযোগ সড়ক না থাকায় বাঁশের চাটার সাঁকোর উপর দিয়ে পারাপার হতে হয়।

আরও

ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার

ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার

সেতুটি পারাপার হতে চরম দূর্ভোগ পোহাতে হয় আশেপাশের হাজার হাজারো জনগণের। বছরের পর বছর ধরে এমন পরিস্থিতি চলতে থাকলেও যেন দেখার যেন কেও নেই। 

জানা গেছে, উপজেলার সাহাগোলা ইউনিয়নের তারাটিয়া ছোটডাঙ্গা বাজার সংলগ্ন রতন ডারা খালের উপর গত কয়েক বছর পূর্বে নির্মাণ করা হয় একটি সেতু। নির্মাণের কয়েক বছর পেরিয়ে গেলেও সেতুটির উভয় পার্শ্বে সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি।

আরও

বিয়ের দাওয়াতে ভারতে গিয়ে আটক বাংলাদেশি, পতাকা বৈঠকে ফেরত

বিয়ের দাওয়াতে ভারতে গিয়ে আটক বাংলাদেশি, পতাকা বৈঠকে ফেরত

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

স্থানীয়রা খালের উপর সেতুটিতে সংযোগ সড়ক হিসেবে বাঁশের চাটার সাঁকো বানিয়ে এর উপর দিয়ে পারাপার হয়। সংযোগ সড়ক না থাকায় সেতুটি পারাপারে উচলী কাশিমপুর, পার-কৃষ্টপুর, ঝনঝনিয়া, কালিগ্রাম, সুবর্ণকুন্ড, তারটিয়া, মির্জাপুর, মাগুড়াপাড়া, হাতিয়াপাড়া, চাপড়া, তারাটিয়া ছোটডাঙ্গা, তারাটিয়া বড়ডাঙ্গা, কয়সাসহ বিভিন্ন গ্রামের মানুষের চরম দূর্ভোগ পোহাতে হয়। 

স্থানীয় ব্যবসায়ী মো. বেলাল হোসেন বলেন, সেতুটির সংযোগ সড়ক না থাকায় পারাপার হতে চরম দূর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে সাইকেল, মোটর সাইকেল ও মাল বোঝাই ভ্যান গাড়ী ঠেলা দিয়ে এর উপর দিয়ে পার করতে হয়। সংযোগ সড়কবিহীন সরু এই সেতুটি পারাপারে অনেক সময় দূঘটনার শিকার হতে হয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এ বিষয়ে ভবানীপুর জি.এস. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুবুর রহমান বলেন, এই সেতুটি খুবই জনগুরুত্বপূর্ণ। সংযোগ সড়ক না থাকায় সেতুটি দিয়ে শিক্ষার্থীসহ জনসাধারণের চলাচল করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। অতি দ্রæত উক্ত সেতুটির সংযোগ সড়ক নির্মাণ করা প্রয়োজন।

এ বিষয়ে সাহাগোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বাবু বলেন, বিষয়টি উর্ধ্বতন মহলকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ জনগণের দূর্ভোগের কথা বিবেচনা করে অতিদ্রুত বিষয়টি সমাধান করবেন এমটিই প্রত্যাশা করেন তিনি।

উপজেলা প্রকৌশলী মোঃ পারভেজ নেওয়াজ বলেন, ঝুঁকি নিয়ে গুরুত্বপূর্ণ এ সেতু দিয়ে প্রতিনিয়ত হাজারো জনগণ চলাফেরা করছে। এটি দ্রুত সমাধান করা হবে বলেও জানান তিনি।

#ইনিউজ৭১/জিয়া/২০২১

সর্বশেষ সংবাদ

কর আদায় না বাড়লে বাজেটে চাপ বাড়বে—সিপিডি

কর আদায় না বাড়লে বাজেটে চাপ বাড়বে—সিপিডি

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

মেধাভিত্তিক রাষ্ট্র গঠনে নতুন রূপরেখা ঘোষণা প্রধানমন্ত্রীর

মেধাভিত্তিক রাষ্ট্র গঠনে নতুন রূপরেখা ঘোষণা প্রধানমন্ত্রীর

ফিলিং স্টেশনগুলো টানা ১৩ দিন সার্বক্ষণিক চালু রাখার নির্দেশ

ফিলিং স্টেশনগুলো টানা ১৩ দিন সার্বক্ষণিক চালু রাখার নির্দেশ

মাদারীপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

মাদারীপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

জনপ্রিয় সংবাদ

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট, রোগীদের চরম দুর্ভোগ

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট, রোগীদের চরম দুর্ভোগ

২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উত্তর প্রদেশে ভয়াবহ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১১

উত্তর প্রদেশে ভয়াবহ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১১

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

ট্রাম্প-শি বৈঠক: ইরানকে অস্ত্র না দেওয়ার প্রতিশ্রুতি চীনের

ট্রাম্প-শি বৈঠক: ইরানকে অস্ত্র না দেওয়ার প্রতিশ্রুতি চীনের

এ সম্পর্কিত আরও পড়ুন

ফিলিং স্টেশনগুলো টানা ১৩ দিন সার্বক্ষণিক চালু রাখার নির্দেশ

ফিলিং স্টেশনগুলো টানা ১৩ দিন সার্বক্ষণিক চালু রাখার নির্দেশ

ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার। যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এবং মহাসড়কে যানবাহনের চাপ সামাল দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে সিএনজি ফিলিং স্টেশনগুলো টানা ১৩ দিন সার্বক্ষণিক চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে সম্প্রতি পেট্রোবাংলার চেয়ারম্যানকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, ঈদুল

মাদারীপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

মাদারীপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

মাদারীপুর সদর উপজেলায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৮ মে) মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। নিহতরা হলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কলাগাছিয়া এলাকার চিত্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের ৮ মাস বয়সী সন্তান। স্থানীয়রা জানান, গভীর রাতে ঘরের ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেওয়া

কমিটি দ্বন্দ্বে রাজশাহীতে বাস চলাচল বন্ধ

কমিটি দ্বন্দ্বে রাজশাহীতে বাস চলাচল বন্ধ

রাজশাহীতে মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠনকে কেন্দ্র করে তীব্র দ্বন্দ্বের জেরে দূরপাল্লা ও আন্তঃজেলা বাস চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। সোমবার (১৮ মে) সকাল সাড়ে আটটার দিকে শ্রমিকদের একটি অংশ হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেয়। এরপর থেকে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে কোনো বাস ছেড়ে যায়নি বা প্রবেশ করেনি। হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বিএনপি-এনসিপি মুখোমুখি, মিটিং মিছিল নিষিদ্ধ সিএমপির

বিএনপি-এনসিপি মুখোমুখি, মিটিং মিছিল নিষিদ্ধ সিএমপির

চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মোছাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। নগরের টাইগারপাস এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় সংলগ্ন ফ্লাইওভারের পিলারে আঁকা গ্রাফিতি মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর স্থানীয় নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে যায়। রোববার রাতে ঘটে যাওয়া এ ঘটনাকে ঘিরে দুই দলের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তেই

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর করুণ মৃত্যু

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর করুণ মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার ভোর সাড়ে ৬টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলেন গাগান্না গ্রামের বাসিন্দা মজিবর খান ও তার স্ত্রী মোমেনা খাতুন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে কুয়াশা পুরোপুরি কাটার আগেই বাড়ির পাশের মাঠে কাটা ধান পরিষ্কার করার প্রস্তুতি নিচ্ছিলেন মজিবর খান। কাজ শুরুর আগে তিনি ঘরের