রবিবার, ২৬ জুলাই, ২০২৬১২ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

কন্যা সন্তানের জন্ম দেওয়ায় সংসার ভাঙল গৃহবধূর

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২১, ১৪:৮

শেয়ার করুনঃ
কন্যা সন্তানের জন্ম দেওয়ায় সংসার ভাঙল গৃহবধূর

স্বামী রাজা মিয়ার স্বপ্ন ছিল পুত্র সন্তানের বাবা হবেন। কিন্তু স্ত্রীর কোলজুড়ে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান।আর এ অপরাধে সংসার ভাঙল রোকসানা খাতুন (২৩) নামে এক গৃহবধূর। স্বামীর বাড়ি থেকে বিতারিত হয়ে পাঁচ দিনের শিশুকে নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছেন অসহায় ওই গৃহবধূ।

এর আগে সুরভী বেগম (২৮) নামে এক মেয়েকে বিয়ে করেন রাজা মিয়া। কিন্তু বিয়ের সাড়ে তিন বছরে গর্ভধারণে ব্যর্থ হওয়ায় প্রথম স্ত্রীকে রাজা তালাক দেন বলে জানান রোকসানা।রোকসানা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ধনিয়ারকুড়া গ্রামের লুৎফর মিয়ার মেয়ে। প্রথম স্ত্রী সুরভী একই উপজেলার বামনডাঙ্গা এলাকার বাসিন্দা।

আরও

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে চারজনের ঠাঁই হলো কারাগারে

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে চারজনের ঠাঁই হলো কারাগারে

শুক্রবার (১২ মার্চ) রাতে ভুক্তভোগী রোকসানা জানান, তিনি রাজার দ্বিতীয় স্ত্রী। এক বছর আগে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের মহব্বর আলীর ছেলে রাজা মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই গর্ভধারণ করেন রোকসানা। স্বামীর স্বপ্ন ছিল পুত্র সন্তানের বাবা হবেন। তাই অনাগত সন্তানের লিঙ্গ নিশ্চিত হতে আল্ট্রাসনোগ্রাম করান তার স্বামী। কিন্তু রিপোর্টে কন্যা সন্তান জানার পর থেকেই রোকসানার জীবনে নেমে আসে অযত্ন-অবহেলাসহ শারীরিক ও মানসিক নির্যাতন।

নির্যাতনের চিত্র তুলে ধরে রোকসানা জানান, শ্বশুরবাড়িতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি তোলা হলেও তাকে ওই পানি ব্যবহার করতে দেওয়া হয়নি। পেটে সন্তান নিয়ে তাকে টিউবওয়েল চেপে সাংসারিক কাজকর্মে পানি ব্যবহার করতে হয়েছে। একপর্যায়ে তাকে বাড়িতে রেখে ঢাকায় চলে যান রাজা।

গাইবান্ধা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

মহিপুরে হত্যা মামলার দুই আসামীকে ঢাকা থেকে গ্রেফতার

মহিপুরে হত্যা মামলার দুই আসামীকে ঢাকা থেকে গ্রেফতার

স্বামীর অবর্তমানে নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়। এমনি অবস্থা চলাকালে গত ৮ মার্চ প্রসব বেদনা শুরু হলে শ্বশুরবাড়ির কেউ এগিয়ে আসেনি। একপর্যায়ে খবর পেয়ে সুন্দরগঞ্জ থেকে তার মা এসে রংপুরে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করান রোকসানাকে। সেখানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যা সন্তান জন্ম দেন তিনি।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

রোকসানা আরো জানান, ক্লিনিক থেকে ছাড়পত্র পেয়ে বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে কন্যা সন্তানসহ স্বামীর বাড়িতে যান তিনি। এসময় তাকে বাড়িতে আশ্রয় না দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয় তিন মাস আগেই তাকে তালাক দেওয়া হয়েছে। এই বলে বাড়িতে তালা দিয়ে সটকে পড়েন শ্বশুরবাড়ির লোকজন।

একপর্যায়ে ৯৯৯-এ কল দিলে ওইদিন সন্ধ্যায় সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। কিন্তু বাড়িতে কেউ না থাকায় পুলিশের পরামর্শে সন্তানকে নিয়ে সুন্দরগঞ্জে বাবার বাড়িতে চলে যান রোকসানা।

রাজার প্রথম স্ত্রীর বিষয়ে রোকসানা জানান, পাঁচ বছর আগে রাজা মিয়া সুন্দরগঞ্জের বামনডাঙ্গার সুরভী বেগম নামে এক মেয়েকে বিয়ে করেন। বিয়ের পর সাড়ে তিন বছর সংসার জীবনে সুরভী বেগম মা হতে পারেননি। পরে তাকে তালাক দেন রাজা। এ ঘটনায় তার বিরুদ্ধে নারী নির্যাতন দমন আইনে মামলা করেন সুরভী বেগম। যা বিচারাধীন রয়েছে।

এ ব্যাপারে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে রাজা মিয়ার দাবি, সন্তান পেটে নিয়েই রোকসানাকে বিয়ে দিয়েছে তার পরিবারের লোকজন। বিষয়টি জানতে পেরে তাকে তালাক দেওয়া হয়েছে। কিন্তু গর্ভধারণকালীন তালাক দেওয়ার বিধান না থাকায় বিষয়টি গোপন রাখেন তিনি।

সর্বশেষ সংবাদ

মহিপুরে হত্যা মামলার দুই আসামীকে ঢাকা থেকে গ্রেফতার

মহিপুরে হত্যা মামলার দুই আসামীকে ঢাকা থেকে গ্রেফতার

গোয়ালন্দে চোরাই সন্দেহে দশ পানির মোটর জব্দ, মেকানিক গ্রেফতার

গোয়ালন্দে চোরাই সন্দেহে দশ পানির মোটর জব্দ, মেকানিক গ্রেফতার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে চারজনের ঠাঁই হলো কারাগারে

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে চারজনের ঠাঁই হলো কারাগারে

রাজাপুরে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

রাজাপুরে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

মার্শাল আর্ট ক্লাব কাপে শ্রীমঙ্গলের দুই শিক্ষার্থীর সাফল্য

মার্শাল আর্ট ক্লাব কাপে শ্রীমঙ্গলের দুই শিক্ষার্থীর সাফল্য

জনপ্রিয় সংবাদ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

এ সম্পর্কিত আরও পড়ুন

মহিপুরে হত্যা মামলার দুই আসামীকে ঢাকা থেকে গ্রেফতার

মহিপুরে হত্যা মামলার দুই আসামীকে ঢাকা থেকে গ্রেফতার

পটুয়াখালীর মহিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ হারিচ আহম্মদ মজিবুর হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক দুই আসামিকে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।  গ্রেফতারকৃতরা হলো কলাপাড়া উপজেলার মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের বাসিন্দা ইউনুস মিয়ার ছেলে মো. ছারোয়ার (৩৫) এবং একই এলাকার বাসিন্দা মৃত মোজাহারের ছেলে মো. সালেক (৪০)।  শুক্রবার (২৪জুলাই) ভোরে পটুয়াখালী - র‌্যাব ৮ ও নারায়ণগঞ্জ ক্যাম্প র‌্যাব-১১ যৌথ

গোয়ালন্দে চোরাই সন্দেহে দশ পানির মোটর জব্দ, মেকানিক গ্রেফতার

গোয়ালন্দে চোরাই সন্দেহে দশ পানির মোটর জব্দ, মেকানিক গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় একটি ইলেকট্রনিক ও মেকানিক দোকানে অভিযান চালিয়ে চোরাই সন্দেহে ১০টি বৈদ্যুতিক পানির মোটর জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় একটি ইলেকট্রনিক দোকানের মালিক রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। রোববার দুপুরে গোয়ালন্দ মোড়ের কাজী সুপার মার্কেটে অবস্থিত রুবেল ইলেকট্রনিক দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক সপ্তাহ ধরে গোয়ালন্দ মোড় ও আশপাশের

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে চারজনের ঠাঁই হলো কারাগারে

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে চারজনের ঠাঁই হলো কারাগারে

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় মাদকবিরোধী অভিযানে আটক দুই মাদক ব্যবসায়ী এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত দুই মাদকসেবীসহ মোট চারজনকে কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ। রোববার বিকেলে আদালতের নির্দেশ অনুযায়ী তাদের কারাগারে প্রেরণ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ঘোষঘর গ্রামের ধনু মিয়ার ছেলে সাকিব (২৪) এবং একই এলাকার আব্দুস সালাম মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর (৪৬)-কে

রাজাপুরে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

রাজাপুরে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

ঝালকাঠির রাজাপুর উপজেলায় চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া যৌন উত্তেজক ওষুধ বিক্রির অভিযোগে এক ঔষধ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদরের হরিসভা মন্দির সড়কে অবস্থিত মেসার্স ময়না মেডিকেল হলে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরির নেতৃত্বে পরিচালিত অভিযানে মো. মহিউদ্দীন ভান্ডারীকে অর্থদণ্ড দেওয়া হয়। তিনি উপজেলার

মার্শাল আর্ট ক্লাব কাপে শ্রীমঙ্গলের দুই শিক্ষার্থীর সাফল্য

মার্শাল আর্ট ক্লাব কাপে শ্রীমঙ্গলের দুই শিক্ষার্থীর সাফল্য

মৌলভীবাজারের জুসা মার্শাল আর্ট এর শিক্ষার্থী আয়াত রহমান ও আইরাহ রহমান মার্শাল আর্ট ক্লাব কাপ প্রতিযোগিতা-২০২৬ এ সাফল্য অর্জন করেছে। বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী (২৪-২৬ জুলাই) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় কারাতে কাতা ও কিক বক্সিং বিভাগে অংশ নিয়ে তারা পদক অর্জন করে। রবিবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাদের হাতে পদক তুলে