মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬১৩ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

দেড় কোটি টাকার মালিক জিনের বাদশারা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২১, ২২:৪১

শেয়ার করুনঃ
দেড় কোটি টাকার মালিক জিনের বাদশারা

মো. আবদুল খালেক খানের বাড়ি পাবনা। স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় থাকেন। স্ত্রী ও সন্তান দীর্ঘদিন ধরে অসুস্থ। বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হয়েও কাজ হয়নি। এর মধ্যে গত বছরের অক্টোবরে পরিচয় হয় তারিকুল ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে। যোগাযোগের একপর্যায়ে তারিকুল জানান, তিনি বিশেষ চিকিৎসা দেন। তাঁর দেওয়া কিছু ওষুধে খালেকের স্ত্রী-সন্তান খানিকটা সুস্থ হন।

এরপর খালেকের কাছে নিজেকে জিনের বাদশা দাবি করেন তারিকুল। বলেন, খালেকের যত টাকা দরকার, তত টাকা তৈরি করে দিতে পারবেন। প্রমাণ হিসেবে খালেকের সামনেই সাদা কাগজ থেকে ১ হাজার টাকার একটি চকচকে নোট তৈরি করে দেন। আবার পুরোনো নোটও তৈরি করে দেখান। সরল বিশ্বাসে তারিকুলের হাতে টাকা তুলে দেন খালেক। এমনকি পরিচিতজনদের কাছ থেকেও টাকা আনেন। মোট ১ কোটি ৬৬ লাখ টাকা দেন খালেক। তারিকুল ও সহযোগীরা সেই টাকা নিয়ে চম্পট দেন।

আরও

গোয়ালন্দে তিন মাদকসেবী আটক, কারাদণ্ড ও জরিমানা

গোয়ালন্দে তিন মাদকসেবী আটক, কারাদণ্ড ও জরিমানা

আজ বুধবার দুপুরে রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) শেখ ওমর ফারুক। তিনি জানিয়েছেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে চক্রের মূল হোতা জিনের বাদশা পরিচয়দানকারী তারিকুল ইসলাম (৪০), তাঁর সহযোগী আবদুল্লাহ বিশ্বাস (৩৩), আল মাসুম (২৮) ও সাইদুল ইসলাম ওরফে রাজুকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ঢাকা, যশোর ও মাগুরায় অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাঁদের কাছ থেকে একটি প্রাইভেট কার, নগদ ১৫ লাখ ৪৯ হাজার টাকা, সাদা কাগজসহ বাক্স, মাজারের মাটি, লাল কালিতে আরবি লেখা কাগজ জব্দ করা হয়েছে।

আরও

জমি জটিলতায় ১০ বছর ধরে আটকে শ্রীমঙ্গল মডেল মসজিদ

জিন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
জমি জটিলতায় ১০ বছর ধরে আটকে শ্রীমঙ্গল মডেল মসজিদ

শেখ ওমর ফারুক বলেন, তারিকুলের চিকিৎসায় স্ত্রী ও সন্তান খানিকটা সুস্থ হওয়ায় তাঁর ওপর আস্থা তৈরি হয় ভুক্তভোগী খালেক খানের। এরপরই টাকার ফাঁদ পাতেন তারিকুল। প্রতারক জিনের বাদশা খালেককে বলেন, যত টাকা দরকার তত টাকা তিনি তৈরি করে দিতে পারবেন। প্রমাণ হিসেবে জিনের বাদশা খালেকের সামনেই একটি বালতির মধ্যে রাখা সাদা কাগজে ১০০০ টাকার একটি চকচকে নোট তৈরি করে দেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বিশ্বাস পাকাপোক্ত করতে খালেক জিনের বাদশাকে বলেন, ‘এটা তো নতুন নোট আপনি কিছু পুরোনো টাকা তৈরি করে দেখান।’ এরপর জিনের বাদশা ওই বালতির মধ্যে কিছু পুরোনো টাকা তৈরি করে দেখান। ম্যাজিকের মতো এমন ঘটনা দেখে খালেকের বিশ্বাস আরও দৃঢ় হয়।

সিআইডি কর্মকর্তা শেখ ওমর ফারুক বলেন, জিনের বাদশা একটি শর্তে খালেকের চাহিদা অনুযায়ী ছয় কোটি টাকা তৈরি করে দিতে রাজি হন। শর্তটি ছিল, পৃথিবীর সব মসজিদে পবিত্র কোরআন শরিফ কিনে দিতে হবে খালেককে। কোরআন শরিফগুলো কিনতে ১ কোটি ৬৬ লাখ টাকা লাগবে।

শেখ ওমর ফারুক বলেন, ‘জিনের বাদশা হিসেবে পরিচয় দেওয়া তারিকুল ইসলামের কথায় বিশ্বাস করে বাজার থেকে ছয় কার্টন এ ফোর সাইজের সাদা কাগজ কিনে আনেন খালেক। কাগজ কিনে আনার পর জিনের বাদশা বলেন, ‘আপনারা যত দিন কোরআন শরিফ কেনার জন্য ১ কোটি ৬৬ লাখ টাকা দিতে পারবেন না, তত দিন কার্টনগুলো খুলবেন না।’ এ কথায় বিশ্বাস করে আবদুল খালেক কার্টনগুলো ঘরের এক কোনায় রেখে দেন।’

সিআইডির এই কর্মকর্তা আরও বলেন, এমন প্রলোভনে আবদুল খালেক দফায় দফায় ১ কোটি ১৩ লাখ টাকা জিনের বাদশাকে দেন। খালেকের পরিচিত একজন আরও ৫৩ লাখ টাকা দেন। মোট ১ কোটি ৬৬ লাখ টাকা দিতে দেরি হওয়ায় ২ লাখ টাকা ‘কাফফারা’ দাবি করেন তারিকুল। এই ২ লাখ টাকা পেতে খালেককে চাপও দেন তিনি।

একপর্যায়ে খালেকের সন্দেহ হতে থাকে। এমন সন্দেহে কার্টন খুলে খালেক দেখেন, টাকা তো দূরের কথা, সাদা কাগজ ছাড়া আর কিছুই নেই।শেখ ওমর ফারুক বলেন, প্রতারক চক্রটি ঢাকা থেকে যশোরে গিয়ে বাকি দুই লাখ টাকা এসএ পরিবহনের মাধ্যমে পাঠাতে বলেছিল। এ চক্রের বিষয়ে ভুক্তভোগী সিআইডিতে অভিযোগ দিলে সিআইডির ঢাকা মেট্রো পশ্চিমের একটি টিম ফাঁদ পেতে তাঁদের গ্রেপ্তার করে।

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর বসতবাড়িতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৫

রাজবাড়ীর বসতবাড়িতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৫

শেখ হাসিনা যেখানে নামবে সেখানেই তার ফাঁসি বাস্তবায়ন: নাসীরুদ্দীন পাটওয়ারী

শেখ হাসিনা যেখানে নামবে সেখানেই তার ফাঁসি বাস্তবায়ন: নাসীরুদ্দীন পাটওয়ারী

ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক নিয়োগ দিল সরকার

ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক নিয়োগ দিল সরকার

আইনশৃঙ্খলা উন্নয়নেই বিনিয়োগের নতুন দিগন্ত খুলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা উন্নয়নেই বিনিয়োগের নতুন দিগন্ত খুলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

এ সম্পর্কিত আরও পড়ুন

মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে "Exchange of Views on Law Enforcement & Drug Control" শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিললুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম। আমন্ত্রিত অতিথিদের

রাজবাড়ীর বসতবাড়িতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৫

রাজবাড়ীর বসতবাড়িতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৫

রাজবাড়ীতে র‍্যাব-১০-এর অভিযানে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি ট্রিগার কাটার রাইফেল, একটি একনলা বন্দুক এবং তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান। সোমবার বিকেলে ফরিদপুরে র‍্যাব-১০, সিপিসি-৩ ক্যাম্প কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা (এডি)। সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের

'ভাই' সম্বোধনকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা না পাওয়ার অভিযোগ

'ভাই' সম্বোধনকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা না পাওয়ার অভিযোগ

ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে ‘স্যার’ না বলে ‘ভাই’ সম্বোধন করাকে কেন্দ্র করে এক রোগী ও চিকিৎসকের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ তুলেছেন রোগীর স্বজন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। জানা যায়, রোববার দুপুরে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের বোর্ড অফিস এলাকার বাসিন্দা তানভীর হাসান তার দুই বছর

জমি জটিলতায় ১০ বছর ধরে আটকে শ্রীমঙ্গল মডেল মসজিদ

জমি জটিলতায় ১০ বছর ধরে আটকে শ্রীমঙ্গল মডেল মসজিদ

ভূমি অধিগ্রহণ ও স্থান নির্বাচনসংক্রান্ত জটিলতায় প্রায় এক দশক ধরে থমকে আছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্প। একাধিকবার প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেও এখনো মূল নির্মাণকাজ শুরু করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৭ সালে প্রথম পর্যায়ে শ্রীমঙ্গলের জন্য মডেল মসজিদ প্রকল্প অনুমোদন পায়। পরিকল্পনা অনুযায়ী প্রকল্পটি অনেক আগেই বাস্তবায়নের কথা থাকলেও জমি সংক্রান্ত জটিলতার কারণে

গোয়ালন্দে তিন মাদকসেবী আটক, কারাদণ্ড ও জরিমানা

গোয়ালন্দে তিন মাদকসেবী আটক, কারাদণ্ড ও জরিমানা

রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদক সেবনের দায়ে তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা