
প্রকাশ: ১০ মার্চ ২০২১, ২১:৫৬

গাজীপুরের কালিয়াকৈরে অবৈধভাবে গড়ে ওঠা নয়টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালনা করে ৪৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।বোধবার দিন ব্যাপী কালিয়াকৈর উপজেলার ঐ সকল ইটভাটায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়।
এ সময় ইটভাটার বিভিন্ন অংশ ভেঙে গুঁড়িয়ে দিয়ে অবৈধ ইটভাটার নয়টার মধ্যে সাতটাকে ৬ লক্ষ করে। বাকি দুইটাকে এক লক্ষ করে মোট ৪৪ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মমিন ভূঁইয়া, সহকারী পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিন, অভিযানের সহযোগিতা করেন র্যাব, পুলিশ, আনসার ,সদস্য ।