
প্রকাশ: ১০ মার্চ ২০২১, ১৮:১২

বাংলাদেশের সর্ব দক্ষিণের সুন্দরবন উপকূলীয় জেলা সাতক্ষীরার শ্যামনগরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা সিদ্দিক গাজীকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। আটক কৃত ব্যক্তি হলেন, শ্যামনগর উপজেলার চিংড়িখালি গ্রামের মৃত আরসাদ আলীর ছেলে আবুবক্কর সিদ্দিক ( বক্কার চোর) (৪৫)।
সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের দিক নিদর্শনায় ও শ্যামনগর থানা অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুলহুদার নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত কাজী শহিদুল ইসলাম এবং সঙ্গীয় এসআই রিপন মল্লিক, এস আই মনিরুল ইসলাম, এএসআই মোজাহিদুল ইসলাম, সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদা জেলার সদর থানার চাপড়া এলাকা হতে ৯ মার্চ মঙ্গলবার রাত্র আনুমানিক ০১:৩০ ঘটিকায় গ্রেফতার করে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা জানান, তার বিরুদ্ধে খুলনা বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন থানায় ১৩ টি মামলা রয়েছে। যার মধ্যে একটিতে ২ বছর ৬ মাস কারাদণ্ড এবং অন্যটিতে দুই বছর কারাদণ্ড সহ ১৩ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে।