রবিবার, ১১ অক্টোবর, ২০২৬২৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

পিরোজপুর জেলার জন্মদিন পালিত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ মার্চ ২০২১, ১৫:২০

শেয়ার করুনঃ
পিরোজপুর জেলার জন্মদিন পালিত

নানা আয়োজনে পিরোজপুর জেলার জন্মদিন উপলক্ষে পিরোজপুর দিবস পালিত হয়েছে। সোমবার সকালে দি গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের আয়োজনে জেলা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি টাউন ক্লাব মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে একটি আলোচনা সভায় মিলিত হয়।

আরও

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

সভায় পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলীসহ আরো অনেকে বক্তব্য রাখেন। এসময় জেলার বিভিন্ন রাজনৈতিক, সামজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য পিরোজপুর জেলা ১৯৮৪ সালের ১মার্চ প্রতিষ্ঠা হয়। জেলার আয়তন ১২৭৭.৮০ বর্গ কিমি/৪৯৩.৩৬ বর্গ মাইল (বিবিএস জরিপ ২০১১)। জেলার লোকসংখ্যা ১১.১০ লক্ষ (বিবিএস জরিপ ২০১১) পুরুষ ৫.৫ লক্ষ (বিবিএস জরিপ ২০১১), মহিলা ৫.৬ লক্ষ (বিবিএস জরিপ ২০১১), জনসংখ্যা বৃদ্ধির হার ০.০২% (বিবিএস জরিপ ২০১১), পরিবার সংখ্যা ২৫৬০০২ টি (বিবিএস জরিপ ২০১১),

আরও

অটোরিকশা বন্ধের হুঁশিয়ারিতে মোহাম্মদপুরে চালকদের সড়ক অবরোধ

অটোরিকশা বন্ধের হুঁশিয়ারিতে মোহাম্মদপুরে চালকদের সড়ক অবরোধ

জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমি) ৮৭১ জন (বিবিএস জরিপ ২০১১), উপজেলার সংখ্যা ৭টি। থানার সংখ্যা ৭টি, ৩টি পৌরসভা। ইউনিয়ন ৫২টি, গ্রাম ৬৪৮টি। মোট জমির পরিমান (একরে) ৩৬২৪২৮ একর কৃষি ২১২৬১০ একর, অকৃষি ১৪৯৮১৪ একর, মোট খাস জমির পরিমান (একরে) ৫৮৭২ একর। প্রধান শস্য/ফসল ধান, সুপারি, পান, নারিকেল, পেয়ারা। বনাঞ্চল সংরক্ষিত বনভূমির পরিমান ৮.৫৫ বর্গ কিমি (বিবিএস জরিপ ২০১১), স্ট্রিপ বনায়ন ১৩৭৮ কিমি। 

পিরোজপুর
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

প্রধান নদ নদী দামোদর, কচা, বলেশ্বর, সন্ধ্যা, কালিগংগা, পোনা, গাবখান। যার আয়তন ১০৫.৯৮ বর্গ কিমি (বিবিএস জরিপ ২০১১), যোগাযোগ ব্যাবস্থায় রয়েছে রাস্তার দৈর্ঘ্য ৪০৮৯.১৯ কিমি (বিবিএস জরিপ ২০১১)। খুলনা থেকে পিরোজপুরের দূরত্ব ৫৫ কিমি, বরিশাল থেকে দূরত্ব ৫০ কিমি, ঢাকা থেকে দূরত্ব ১৮৪ কিমি, ঢাকা থেকে দূরত্ব (জলপথে) ২৫৯ কিমি, যা সড়ক ও জলপথ সম্ভব।

পিরোজপুর জেলায় মহাবিদ্যালয় ৪০ টি (বিবিএস জরিপ ২০১১), মাধ্যমিক বিদ্যালয় ২৬৯ টি (বিবিএস জরিপ ২০১১), প্রাথমিক বিদ্যালয় ৯৫৫ টি (বিবিএস জরিপ ২০১১), কারিগরি প্রতিষ্ঠান ১২ টি (বিবিএস জরিপ ২০১১), মাদ্রাসা ৩৮৮ টি (বিবিএস জরিপ ২০১১), জেলায় শিক্ষার হার ৬৪.৯% (বিবিএস জরিপ ২০১১), পুরুষ ৬৫.০০ % (বিবিএস জরিপ ২০১১),

মহিলা ৬৪.৭% (বিবিএস জরিপ ২০১১)। জেলায় মোট ব্যাংক (শাখা) ৬০ টি (বিবিএস জরিপ ২০১১), চিকিৎসালয় রয়েছে আধুনিক হাসপাতাল ১টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৬টি। খাদ্য গুদাম ৩০ টি যার ধারণ ক্ষমতা ১৬০০০ মেঃটন, স্টেডিয়াম ১ টি, সরকারি শিশু সদন ১ টি, উল্লেখযোগ্য নদী বন্দর ৮ টি। 

জেলার দর্শনীয় স্থান গুলোর মধ্যে রয়েছে বলেশ্বর ব্রীজ, ইন্দুরকানি ব্রীজ, মঠবাড়ীয়ার মাঝের চর, সাপলেজা কুঠি বাড়ি ও মমিন মসজিদ, শামীম লজ, রায়েরকাঠী জমিদার বাড়ী ও শিব মন্দির, হুলারহাট লঞ্চঘাট, নাজিরপুরের ফ্লোটিং গার্ডেন ও প্রনব মঠ, নেছারাবাদের পেয়ারা বাগান, কাঠমহল, শর্ষিণার প্রখ্যাত পীর হজরত নেছার উদ্দিন (রহঃ) এর মাজার, পাড়েরহাট মৎস্য বন্দর,

কবি আহসান হাবিবের বাড়ি, পাড়েরহাট আবাসন প্রকল্প, শের-ই-বাংলার জন্ম স্থান (নানা বাড়ি)। জেলার ডাকঘর সংখ্যা ১০৩ টি (বিবিএস জরিপ ২০১১)। এন,জি,ও ১১০ টি (বিবিএস জরিপ ২০১১)। জেলায় ধর্মীয় প্রতিষ্ঠান ৪১৩৮ টি, মসজিদ ৩০৮৭ টি (বিবিএস জরিপ ২০১১) ও মন্দির ১০৫১ টি (বিবিএস জরিপ ২০১১)। পিরোজপুরের গৌরবময় কুটির শিল্প শহরের পাল সম্প্রদায়ের গড়া মূর্তি, কাউখালী উপজেলার শীতল পাটি, স্বরূপকাঠী উপজেলার নারিকেলের ছোবড়া থেকে তৈরী পাপোস।

আশ্রায়ণ প্রকল্প/আবাসন প্রকল্প ১৪ টি ও আদর্শ গ্রাম ১৯ টি, জেলায় ১ টি বিসিক শিল্প নগরী, যেহেতু বৃহৎ শিল্প নাই (বিবিএস জরিপ ২০১১)। মাঝারি শিল্প ১০ টি, ক্ষুদ্র ও কুটির শিল্প ৩০৬২ টি (বিবিএস জরিপ ২০১১), কর্মসংস্থান ১ লক্ষ প্রায়। জেলায় অবতরন কেন্দ্র ১ টি, জেলেদের সংখ্যা ৩৭,০০, প্রায় দৈনিক মৎস্য আহরণ ৭-১০ টন চাহিদা, ঘাটতি ২০%ঘেরের সংখ্যা ৫,৫০০ টি প্রায়। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

জেলায় পশু সম্পদের মধ্যে কৃত্রিম প্রজনন কেন্দ্র ১৩টি, গবাদি পশুর সংখ্যা ৩,১৯,৭৫৬ টি প্রায়, খামারের সংখ্যা ৩০৪ টি, হাঁস-মুরগির সংখ্যা ৩০,৭৪,৬৭৫টি প্রায়, হাঁস মুরগির খামার ৫২৩ টি, বাৎসরিক ডিম উৎপাদন ১১,৯৩,০০,০০০ টি, বাৎসরিক মাংস উৎপাদন ২৩২০ মেট্রিক টন, চাহিদা ঘাটতি ২০%। পর্যটন শিল্পের মধ্যে রয়েছে মঠবাড়ীয়ার মাঝের চর,

সাপলেজা কুঠি বাড়ি ও মমিন মসজিদ, শামীম লজ, রায়েরকাঠী জমিদার বাড়ী ও শিব মন্দির, নাজিরপুরের ফ্লোটিং গার্ডেন ও প্রনব মঠ, নেছারাবাদের পেয়ারা বাগান, কাঠমহল, শর্ষিণার প্রখ্যাত পীর হজরত নেছার উদ্দিন (রহঃ) এর মাজার, পাড়েরটাহ মৎস্য বন্দর, কবি আহসান হাবিবের বাড়ি, শের-এ বাংলার জন্ম স্থান (নানা বাড়ি)। 

জেলার সাংস্কৃতির তালিকায় রয়েছে থিয়েটার, যাত্রা, কবিগান, জারিগান, নৌকাবাইচ, গ্রামীণ মেলা, লাঠিখেলা, বহুরূপির খেলা, নাটক, সংগীত, নৃত্য, বিয়ের সয়লা উল্লেযোগ্য। জেলার শিল্পকলা একাডেমী ০২ টি ও বিশিষ্ট অভিনেতা নুরুল ইসলাম, সওকত, আসাদুজ্জামান, শংকর শাওজাল, সর্বানী সাহা, রুমা, অমর সাহা, খান দেলোয়ার প্রমুখ। সংগীত শিল্পী খালিদ হাসান মিলু, ক্ষমাদাস গুপ্তা, আঃ করিম প্রমুখ।

বিশিষ্ট কবি ও সাহিত্যিক আঃ গনি, আহসান হাবিব, খান মোসলেহ্ উদ্দিন, সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, এম.এ বারী, কাজী নুরুল হক, কথাসাহিত্যিক মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ। বিশিষ্ট সাংবাদিক তোফাজ্জেল হোসেন মানিক মিয়া, আমীর খসরু প্রমুখ। প্রচলিত খেলা এ্যাথলেটিকস্, হাডুডু, ফুটবল, ক্রিকেট, ভলিবল ইত্যাদি। বিশিষ্ট খেলোয়াড় কবির, নান্না, আব্দুস ছালাম মধু, আঃ মান্নান, আনসার সিকদার, নিলুফা, তানিয়া, এমিলি, এমেকা, রতন, জাকির হোসেন চুন্নু প্রমুখ।

মহান মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টর আওতায় ছিল পিরোজপুর জেলা। সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মেজর এম.এ জলিল, সাব-সেক্টর কমান্ডার মেজর (অব:) জিয়াউদ্দিন আহম্মেদ। জেলায় স্মৃতিস্তম্ভের সংখ্যা ৯ টি, মুক্তিযোদ্ধার সংখ্যা ২৬৬০ জন প্রায়, আর শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা ৬১ জন (জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার)। 

 

উল্লেখযোগ্য শহীদ মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক (এস.ডি.ও), ফয়জুর রহমান আহমেদ (এস.ডি.পি.ও), হীরেন্দ্র মহাজন, ফজলুল হক খোকন, সাইফ মিজানুর রহমান (ম্যাজিস্ট্রেট), ওমর ফারুক (সভাপতি মহকুমা ছাত্রলীগ), ভাগিরথী সাহা, সামছুল হক, ড. আবুল খায়ের, গণপতি হালদার,

শ্রী ললীত কুমার বল, ড. জোতির্ময় গুহঠাকুরতা, জহিরুদ্দিন বাহাদুর প্রমুখ। বিশিষ্ট মুক্তিযোদ্ধা (জীবিত) এ. কে. এম. এ. আউয়াল, মেজর (অব:) জিয়াউদ্দিন আহম্মেদ (মৃত), এ্যাড: এম,এ মান্নান (মৃত), গৌতম রায় চৌধুরী (জীবিত),  এম,এ রববানী ফিরোজ (জীবিত) প্রমুখ।

জেলায় মুক্তিফৌজ গঠন কার হয় ২৭ মার্চ ১৯৭১ বিকাল ৪ টায়, পিরোজপুর সরকারি হাইস্কুল মাঠে (বর্তমান নাম সরকারী বালক উচ্চ বিদ্যালয়)। পিরোজপুর অস্ত্রাগার লুণ্ঠন হয় ১৯৭১ সালের ১৯ মে। আর সর্বশেষ পিরোজপুর জেলা শত্রুমুক্ত হয় ৮ ডিসেম্বর ১৯৭১। তাই প্রতি বছর ৮ ডিসেম্বরকে পিরোজপুর হানাদার মুক্ত দিবস হিসেবে পালন করা হয়। 

সর্বশেষ সংবাদ

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

রিয়াদ বিমানবন্দরে হামলা: হুতিবিরোধী অভিযানে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

রিয়াদ বিমানবন্দরে হামলা: হুতিবিরোধী অভিযানে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

বাংলাদেশে ছোট ও ভাসমান পারমাণবিক কেন্দ্রের প্রস্তাব

বাংলাদেশে ছোট ও ভাসমান পারমাণবিক কেন্দ্রের প্রস্তাব

বিমানবন্দরে সব ফ্লাইট বন্ধ, ঢাকা-রিয়াদ রুটে স্থগিতাদেশ জারি

বিমানবন্দরে সব ফ্লাইট বন্ধ, ঢাকা-রিয়াদ রুটে স্থগিতাদেশ জারি

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

এ সম্পর্কিত আরও পড়ুন

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজ হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর হালিমা আক্তার নামে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা এলাকার প্রতিবেশী আবদুল আউয়ালের বাড়ির একটি আলনার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় বাড়ির মালিক আবদুল আউয়াল, তাঁর স্ত্রী আসমা বেগম ও ছেলে রবিউলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়া (৩৫)। শনিবার (১০ অক্টোবর) রাতে আদালতে দেওয়া জবানবন্দিতে তাজমিনকে হত্যার দায় স্বীকার করেছেন তিনি। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবায় আসক্ত সুমন হত্যাকাণ্ডের দিনও নেশাগ্রস্ত ছিলেন। পুলিশ জানায়, গত বুধবার রাতে কক্সবাজার থেকে কুমিল্লায় ফেরেন তাজমিন। রাত সাড়ে ১২টার দিকে

অটোরিকশা বন্ধের হুঁশিয়ারিতে মোহাম্মদপুরে চালকদের সড়ক অবরোধ

অটোরিকশা বন্ধের হুঁশিয়ারিতে মোহাম্মদপুরে চালকদের সড়ক অবরোধ

ঢাকা শহরে তিন দিনের মধ্যে অটোরিকশা চলাচল বন্ধ করার বিষয়ে সড়ক ও সেতুমন্ত্রীর হুঁশিয়ারির প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুর, বসিলা ও গাবতলীমুখী সড়ক অবরোধ করেছেন অটোরিকশাচালকেরা। রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অবস্থান নেন তারা। এতে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের চলাচলে ভোগান্তি দেখা দেয়। অবরোধে অংশ নেওয়া চালকেরা অভিযোগ করেন, কোনো কারণ ছাড়াই তাদের

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকার নির্ধারিত দামের চেয়ে ২০০ থেকে ৩০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ১২ কেজি ওজনের এলপিজি গ্যাস সিলিন্ডার। কোথাও কোথাও বাড়তি টাকা দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ক্রেতারা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্বল্প আয়ের পরিবারগুলো। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত মূল্য অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা। তবে মঠবাড়িয়া পৌরসভা

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন (১৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সুমন মিয়া (৩৫) নামে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে তিনি তাজমিনকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া। পুলিশ জানায়, গত ৮ অক্টোবর