
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১৬

বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর লঞ্চ ঘাটে সকালে ঢাকা থেকে ছেড়ে আসা আওলাদ-২ লঞ্চের যাত্রী মানিক ও নজরুল নামে দু জনকে জাল টাকা সহ আটক করেছে হিজলা নৌ পুলিশ সদস্যরা।
হিজলা নৌ পুলিশের ইনচার্জ সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে হরিনাথপুর লঞ্চঘাটে বৃহস্পতিবার ২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ টায়, ঢাকা থেকে ছেড়ে আসা আওলাদ-২ লঞ্চে অভিযান চালিয়ে মানিক, পিতা-হেলাল রাড়ি ও নজরুল, পিতা- সিরাজ রাড়ি দুজনকে ২ লাখ ৭০ হাজার জাল টাকা( ২৭০ টি ১ হাজার টাকার নোট ) সহ আটক করে হিজলা নৌ পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে।

প্রতিটি নোটের উপরে একটিই নম্বর উল্লেখ রয়েছে। আটক দুজনের বাড়ি মুলাদী উপজেলার উত্তর পাতারচরে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।