
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৪:২

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা ও আটাপাড়া সীমান্তে পৃথক দুইটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৯ বোতল ফেনসিডিলসহ আকরাম হোসেনকে (৪০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ।
উপজেলার হাটখোলা সীমান্তের ২৮১/৬ মেইন পিলার দেশের ১ কিলোমিটার অভ্যন্তরে শালুয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত উপজেলার উচনা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
আটাপাড়া ক্যাম্প কমান্ডার সুবেদার সৈয়দ ফারুকুল ইসলাম জানান, বৃহস্পতিবার গভীর রাতে কয়েকজন মাদক চোরাকারবারি ২৩৭ বোতল ফেনসিডিল নিয়ে সীমান্ত অতিক্রম করার সময় টহলদলের সদস্যরা ভীমপুর মাঠ থেকে সেগুলো উদ্ধার করে।

জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের নবাগত অধিনায়ক লে. কর্ণেল মোঃ রফিকুল ইসলাম বলেন,সীমান্তে চোরাচালান শুন্যের কোটায় আনতে ব্যাটালিয়নের সকল বিজিবি সদস্যকে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে।