
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৯

ভৈরবে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০-১৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে।রবিবার দুপুর দেড়টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, কাউন্সিলর প্রার্থী আশরাফ আলী ও ফজুলর রহমানের সমর্থদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ওসি বলেন, সংঘর্ষে ১২-১৫ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি করেছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে বলে জানান তিনি।