রবিবার, ১১ অক্টোবর, ২০২৬২৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

অনলাইনের ভয়ংকর প্রতারক বায়োজিদ গ্রেফতার হচ্ছে কবে?

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২১, ১৭:৫২

শেয়ার করুনঃ
অনলাইনের ভয়ংকর প্রতারক বায়োজিদ গ্রেফতার হচ্ছে কবে?

আউট সোর্সিং কাজের নামে ঝিনাইদহ অঞ্চল থেকে চার কোটি টাকা হাতিয়ে নেওয়া বায়োজিদ ওরফে তোফায়েল অনলাইনের এক ভয়ংকর প্রতারক। তাকে গ্রেফতরা করা হলে বহু তরুন তরুনীর হা-হুতাশ থেমে যাবে। অভিযোগ পাওয়া গেছে, সিরাজগঞ্জ জেলায় একাধিকবার বায়োজিদ গ্রেফতার হলেও তাকে আটকে রাখতে পারিনে।

আরও

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

আইনের ফাঁক ফোঁকর দিয়ে সে বেরিয়ে নির্বিঘেœ তার প্রতারণার ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রতারক বায়েজিদ সিরাজগঞ্জের বেলকুচি থানার মধ্য মিতনী গ্রামের তোফাজ্জেল খন্দকারের ছেলে। ঝিনাইদ সদর থানা ও র‌্যাব ক্যাম্পে ঝিনাইদহের তিন তরুন-তরুনীর লিখিত অভিযোগ পেয়ে প্রতারক বায়োজিদ ওরফে তোফায়েলকে আটকের চেষ্টা করছে আইনশৃংখলা বাহিনী।

মতিয়ার রহমান নামে এক যুবকের অভিযোগ থেকে জানা গেছে, বায়েজিদ ওরফে তোফায়েল আউট সোর্সিং কাজের নাম করে ঝিনাইদহ ও আশ-পাশ এলাকা থেকে প্রায় ৪ কোটি টাকা লুটে নিয়ে পালিয়েছে। ঝিনাইদহ সদর থানায় দাখিল করা একটি অভিযোগের মাধ্যমে জানা গেছে,

আরও

রাজনগরে চার কোটি টাকার সেতু, সংযোগ সড়ক নেই আজও

রাজনগরে চার কোটি টাকার সেতু, সংযোগ সড়ক নেই আজও
ঝিনাইদহ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

বেকারত্বের কারণে অনলাইনে কাজের খোঁজ করছিলেন হরিণাকুন্ডু উপজেলার রিশখালী ইউনিয়নের গোবরা পাড়া গ্রামের মোঃ এলেম মন্ডলের ছেলে মতিয়ার রহমান। মতিয়ার রহমানের সম্পর্কে ভাগ্নে সাদিকুর রহমানের সাথে আউট সোর্সিং বিষয়ে কথা হলে সে বায়েজিদ ওরফে তোফায়েল নামের এক জনের সাথে পরিচয় করে দেয়।

বায়েজিদ ইজি ক্যাশ নামের একটি অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে ইনকামের কথা বলে মতিয়ার রহমানকে। বায়েজিদ মতিয়ারকে বলে ৪৪০০ টাকা দিয়ে আইডি কিনে কাজ শুরু করলে প্রতিমাসে ৩৯০০ টাকা করে আয় হবে। এছাড়া কেউ যদি তার রেফারেন্সে আইডি খোলে তবে আইডি প্রতি ৬০০ টাকা করে রেফারেন্স বোনাস পাবে।

এই ভাবে এমএলএম ভিত্তিক টিম করে কাজের পরামর্শ দেয় সিরাজগঞ্জের সোহেল ও সাগর নামের আরও দুই যুবক। তারা মতিয়ারকে এই কাজে আরো প্রলুব্ধ করে। মতিয়ার রহমান চুয়াডাঙ্গার সরোজগঞ্জ, হরিণাকুন্ডু ও ঝিনাইদহ সদরের বিভিন্ন স্থানে মার্কেটিংয়ে নেমে ৬/৭ মাসের মধ্যে ১৫০০ থেকে ২০০০ জন সদস্য যোগাড় করে।

যারা প্রত্যেকেই অনলাইনে কাজের সন্ধান করছিল। আউট সোর্সি য়ের মাধ্যমে উপার্জনের চিন্তা করে আগ্রহী যুবক যুবতীরা মতিয়ার রহমানের কাছ থেকে ইজি ক্যাশ সাইটে নিজ নিজ নামে আইডি কিনে কাজ করতে থাকে। ২০২০ সালের ২৮ আগস্ট ইজি ক্যাশ ওয়েবসাইটটি বন্ধ করে দেয় প্রতারক বায়জিদ। ইজি ক্যাশ ওয়েবসাইটে ভিপিএনের মাধ্যমে আমিরিকান আইপি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ভুয়া একটি ঠিকানা ব্যবহার করে রেজিস্ট্রেশন সম্পন্ন করা হতো।

সাইট বন্ধ করে দিলে আইডি কিনে কাজ করতে চাওয়া ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গার ভুক্তভোগী তরুণ-তরুণীরা তাদের ঊর্ধ্বতন টিম লিডারদের টাকার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। চাপের এক পর্যায়ে বায়েজিদ এদের বলে নতুন একটি সাইট করা হচ্ছে সার্ভে করে উপার্জন করতে হবে। ইজি ক্যাশ সাইটের আইডিতে যার যত ব্যালান্স ছিল এই সাইটে তা সমন্বয় করা হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সেভার জোন.ওআরজি বর্তমানে এই ওয়েবসাইটে টাকা সমন্বয় করার কথা থাকলেও এই তরুণ-তরুণীদের ফোন রিসিভ করছেন না প্রতারক বায়েজিদ ওরফে তোফায়েল। সেভার জোন.ওআরজি নামের এই ওয়েবসাইটের অফিসিয়াল ঠিকানা দেওয়া আছে কানাডার একটি যায়গার।

কিন্তু বাস্তবে এই ওয়েবসাইটি নিয়ন্ত্রণ করে বায়জিদ। এই সাইটে কাজের অফার দিয়েও বায়োজিদ নতুন করে ধান্দা শুরু করেছে বলে পুলিশ মনে করছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, এই চক্রটি বহু যুবকের টাকা হাতিয়ে নিয়েছে বলে তথ্য পেয়েছি। আমরা এ বিষয়ে সিআইডর মাধ্যমে কাজ শুরু করার চেষ্টা করছি।  আতিকুর রহমান

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ-নেপালের আন্দোলন থেকে শিক্ষা নিয়ে ভারতে রাজপথে নামার আহ্বান

বাংলাদেশ-নেপালের আন্দোলন থেকে শিক্ষা নিয়ে ভারতে রাজপথে নামার আহ্বান

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির আন্দোলনে আটক কেজরিওয়াল

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির আন্দোলনে আটক কেজরিওয়াল

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

দিল্লিতে আটক সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সঙ্গে দুই নেতা

দিল্লিতে আটক সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সঙ্গে দুই নেতা

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

এ সম্পর্কিত আরও পড়ুন

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকার নির্ধারিত দামের চেয়ে ২০০ থেকে ৩০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ১২ কেজি ওজনের এলপিজি গ্যাস সিলিন্ডার। কোথাও কোথাও বাড়তি টাকা দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ক্রেতারা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্বল্প আয়ের পরিবারগুলো। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত মূল্য অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা। তবে মঠবাড়িয়া পৌরসভা

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন (১৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সুমন মিয়া (৩৫) নামে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে তিনি তাজমিনকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া। পুলিশ জানায়, গত ৮ অক্টোবর

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ কোটি টাকা। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমার বাংলাদেশের জলসীমার অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়। সেন্টমার্টিন দ্বীপকে

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীর তীব্র স্রোতে ফেরির ধাক্কায় পন্টুনের ফিঙ্গার ভেঙে ৩ নম্বর ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপ বেড়ে ঢাকা-খুলনা মহাসড়কে দুই কিলোমিটারের বেশি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শতাধিক যানবাহন আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে ইয়াবা পাচার থামছে না। স্বল্প সময়ে কোটিপতি হওয়ার আশায় মাদক কারবারিরা নানা কৌশলে বড় বড় চালান দেশে ঢোকাচ্ছে। সীমান্তে কিছু চালান আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেও অনেক চালানই কৌশলে দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছে। বাহকরা আটক হলেও মূল কারবারিরা অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় টেকনাফে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ ও বর্ডার গার্ড