শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬১৩ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

রাজধানী মিরপুর থেকে সিরিয়াফেরত এক জঙ্গি সদস্যকে গ্রেপ্তার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২১, ১৭:২৫

শেয়ার করুনঃ
রাজধানী মিরপুর থেকে সিরিয়াফেরত এক জঙ্গি সদস্যকে গ্রেপ্তার

রাজধানীর মিরপুরের দারুস সালাম থানার কোনাবাড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে সিরিয়াফেরত এক জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট-সিটিটিসি। তার নাম মিনহাজ রাসেল।

তিনি সিরিয়ায় যুদ্ধরত জঙ্গি সংগঠন হায়াত তাহরীর আল শামের সঙ্গে (এইচটিএস) জড়িত উল্লেখ করে সিটিটিসি জানান, তিনি বাংলাদেশে এসে নব্য জেএমবির সঙ্গে জড়িত হন।

আরও

সাংবাদিক এহসান এর বিরুদ্ধে ফেসবুকে মানহানীকর পোস্ট, থানায় জিডি

সাংবাদিক এহসান এর বিরুদ্ধে ফেসবুকে মানহানীকর পোস্ট, থানায় জিডি

রবিবার দুপুরে কাউন্টার টেরোরিজম থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তারকৃত মিনহাজ বংশানুক্রমে বাংলাদেশের নাগরিক। তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করার পর কিশোর বয়সেই পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে পাকিস্তান যান। তিনি সেখানেই বড় হন। পরবর্তী সময়ে পাকিস্তান থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে যান। এছাড়াও, তিনি বিভিন্ন সময়ে মালয়েশিয়া, ব্রুনাই, পাপুয়া নিউগিনিসহ একাধিক দেশ ভ্রমণ করেন এবং ২০১৭ সালে বাংলাদেশে আসেন।

আরও

টেকনাফে সাজাপ্রাপ্ত আসামিসহ দুর্ধর্ষ সন্ত্রাসী ‘ল্যাংড়া রাসেল’ গ্রেফতার

টেকনাফে সাজাপ্রাপ্ত আসামিসহ দুর্ধর্ষ সন্ত্রাসী ‘ল্যাংড়া রাসেল’ গ্রেফতার
ঢাকা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

একটি সূত্র জানায়, গ্রেপ্তার মিনহাজ উগ্রবাদী ভাবাদর্শে দীক্ষিত হয়ে আন্তর্জাতিক উগ্রবাদি সংগঠনের সঙ্গে যোগাযোগের প্রচেষ্টা শুরু করেন। এ উদ্দেশ্যে তিনি ২০২০ সালের সেপ্টেম্বর মাসে সিরিয়া যাওয়া লক্ষ্যে তুরস্কে যান।

তুরস্কে থাকাকালীন সময়ে তিনি সন্ত্রাসী সংগঠন হায়াত তাহরীর আল শাম (এইচটিএস) এর সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করে সিরিয়ায় প্রবেশের চেষ্টা করেন। কিন্তু সিরিয়ায় প্রবেশ করতে না পেরে তুরস্ক থেকে গত বছরের ডিসেম্বর মাসে দেশে ফিরে আসেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

দেশে ফিরে খুলনা গিয়ে আত্মগোপন করেন এবং বাংলাদেশে অবস্থানরত সন্ত্রাসী সংগঠন নব্য জেএমবির সদস্যদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন।কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ জানায়, গ্রেপ্তারকৃত মিনহাজ হোসেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির একটি অংশ নব্য জেএমবির একজন সক্রিয় সদস্য।

এছাড়াও আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠন হায়াত তাহরীর আল শাম (এইচটিএস) এর সদস্যদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলেও তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তিনি ও তার পলাতক সহযোগীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আদর্শে উজ্জীবিত হয়ে ঢাকা শহরে নাশকতা সৃষ্টির পরিকল্পনার জন্য ঘটনাস্থলে মিলিত হয়েছিলেন।

কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ আরও জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তেতে জানা যায়, গত ২০২০ সালের ডিসেম্বর মাসে সিরিয়া থেকে তুরস্ক হয়ে একজন সিরিয়া ফেরত বাংলাদেশি নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছে।

সে বাংলাদেশে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে কথিত খিলাফত প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সহিংস উগ্রবাদী জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে নাশকতার পরিকল্পনা করছের।

তখন থেকেই তাকে শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়।যার ধারাবাহিকতায় শনিবার দারুস সালাম এলাকা থেকে মিনহাজকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা রুজু হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

টেকনাফে কোস্ট গার্ড অভিযানে অস্ত্রসহ ডন রাসেল আটক

টেকনাফে কোস্ট গার্ড অভিযানে অস্ত্রসহ ডন রাসেল আটক

হিলি স্থলবন্দর পরিদর্শনে উন্নয়ন পরিকল্পনা জানালেন মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন

হিলি স্থলবন্দর পরিদর্শনে উন্নয়ন পরিকল্পনা জানালেন মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন

রাজনৈতিকভাবে জামায়াত নির্মূলের ডাক দিলেন বিএনপি মহাসচিব

রাজনৈতিকভাবে জামায়াত নির্মূলের ডাক দিলেন বিএনপি মহাসচিব

পদ্মায় জেলের জালে ধরা পড়ল দুই দানবাকৃতির কাতল, ৮৬ হাজারে বিক্রি

পদ্মায় জেলের জালে ধরা পড়ল দুই দানবাকৃতির কাতল, ৮৬ হাজারে বিক্রি

বোতল তেল উধাও, দামে চাপে বাজার

বোতল তেল উধাও, দামে চাপে বাজার

জনপ্রিয় সংবাদ

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

এ সম্পর্কিত আরও পড়ুন

টেকনাফে কোস্ট গার্ড অভিযানে অস্ত্রসহ ডন রাসেল আটক

টেকনাফে কোস্ট গার্ড অভিযানে অস্ত্রসহ ডন রাসেল আটক

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, তাজা গোলা ও দেশীয় অস্ত্রসহ মোঃ রাসেল (৩৬) ওরফে ‘ডন রাসেল’ নামে এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাত ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ

হিলি স্থলবন্দর পরিদর্শনে উন্নয়ন পরিকল্পনা জানালেন মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন

হিলি স্থলবন্দর পরিদর্শনে উন্নয়ন পরিকল্পনা জানালেন মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন

দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দর পরিদর্শন ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বন্দরের ব্যবসায়ী, বে-সরকারী অপারেটর পানামা পোর্ট লিঃ ও হিলি কাস্টমস কর্মকর্তাদের সাথে কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপি। আজ শনিবার ২৫ এপ্রিল সকাল ১০টায় হিলি স্থলবন্দর পরিদর্শনকালে এসব কথা বলেন মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম

পদ্মায় জেলের জালে ধরা পড়ল দুই দানবাকৃতির কাতল, ৮৬ হাজারে বিক্রি

পদ্মায় জেলের জালে ধরা পড়ল দুই দানবাকৃতির কাতল, ৮৬ হাজারে বিক্রি

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিরল আকারের দুটি বড় কাতল মাছ। মাছ দুটি পরে নিলামের মাধ্যমে বিক্রি হয়ে ঢাকার এক শিল্পপতির কাছে পৌঁছেছে ৮৬ হাজার ৭০০ টাকায়। শনিবার (২৫ এপ্রিল) সকালে দৌলতদিয়া একতা মৎস্য আড়তে মাছ দুটি বিক্রির জন্য আনা হলে ক্রেতাদের ব্যাপক আগ্রহে উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়। মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা মাছ দুটি কিনে নেন। জানা যায়, শুক্রবার

টেকনাফে সাজাপ্রাপ্ত আসামিসহ দুর্ধর্ষ সন্ত্রাসী ‘ল্যাংড়া রাসেল’ গ্রেফতার

টেকনাফে সাজাপ্রাপ্ত আসামিসহ দুর্ধর্ষ সন্ত্রাসী ‘ল্যাংড়া রাসেল’ গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি এবং অপহরণ ও চাঁদাবাজি মামলার প্রধান আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী ‘ল্যাংড়া রাসেল’কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫। শনিবার (২৫ এপ্রিল) ভোররাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা ও দক্ষিণ লেদা এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়। র‍্যাব সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় প্রথম অভিযানটি চালায় র‍্যাব-১৫,

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গোয়ালন্দের যুবক মুরাদের আকস্মিক মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গোয়ালন্দের যুবক মুরাদের আকস্মিক মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মুরাদ শেখ (৩৬) নামে রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার এক যুবক নিহত হয়েছেন।  নিহত মুরাদ উপজেলার উজানচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দরাপের ডাঙ্গী গ্রামের আব্দুল খালেক শেখের ছোট ছেলে।  বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।  নিহতের বড় ভাই কুয়েত প্রবাসী মোঃ কাউছার হোসেন মুঠোফোনে জানান, সৌদি আরবের